• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সেলফিতে কাজ হবে না: ডা. শাহাদাত

প্রকাশ: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩ ৯:২২
আপডেট: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩ ৯:২২

98855896

সেলফিতে কাজ হবে না: ডা. শাহাদাত

নিউজ ডেস্ক

সেলফিতে কাজ হবে না, সরকারকে বিদায় নিতেই হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেছেন, মহামারি ডেঙ্গু প্রতিরোধে বর্তমান আওয়ামী লীগ সরকার উদাসীন। দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও সিটি করপোরেশন সম্পূর্ণ ব্যর্থ। এখন দুর্বলতা ঢাকতে তারা বাড়ির মালিকদের উল্টো জরিমানা করছে। কারণ ডেঙ্গু মশা মারার জন্য যে ওষুধগুলো দরকার তারা সেটি আনতে পারেনি। তারা কোটি কোটি টাকা দিয়ে মশার ঘুমের ওষুধ নিয়ে এসেছে।

তিনি বলেন, আওয়ামী লীগ এখন দিল্লিতে গিয়ে বিশ্বনেতাদের সঙ্গে সেলফি তুলছে। কিন্তু এতে কোনো লাভ হবে না। এই সরকারকে বিদায় নিতে হবেই।

শনিবার বিকেলে নগরীর কাজীর দেউরি নাসিমন ভবনের দলীয় কার্যালয় মাঠে মহিলা দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর মহিলা দলের আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে মানুষ এখন দিশেহারা। সরকারের মন্ত্রী এমপিরা আজ সরাসরি সিন্ডিকেটের সঙ্গে জড়িত। এসব সিন্ডিকেটের কাছে সাধারণ মেহনতি মানুষ আজ অসহায়। এ অবস্থায় জনমতের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে সরকার পুনরায় ক্ষমতায় যেতে নিজেদের অধীনে নির্বাচন দিতে চায়। সরকারের একগুঁয়েমির কারণে দেশ অনিবার্য সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে। সংঘাত এড়াতে সরকারকে দ্রুত পদত্যাগের ঘোষণা দিতে হবে।

‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্তমান ক্ষমতাসীনদের অধীনে হতে দেবে না দেশের জনগণ। সরকার সসম্মানে পদত্যাগ না করলে পদত্যাগে বাধ্য করা হবে।’

চট্টগ্রাম মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনির সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর। নগর মহিলা দলের সাধারণ সম্পাদক জেলী চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আবদুল মান্নান, সাবেক দপ্তর সম্পাদক ইদ্রিস আলী প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com