• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

১১ সেপ্টেম্বর শফিকুল গানি স্বপনের ৭৫তম জন্মবার্ষিকী

প্রকাশ: রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩ ২:৪৮
আপডেট: রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩ ২:৪৮

985696 4

১১ সেপ্টেম্বর শফিকুল গানি স্বপনের ৭৫তম জন্মবার্ষিকী

স্টাফ করেসপন্ডেন্ট

আগামীকাল ১১ সেপ্টেম্বর, ২০২৩ মজলুম জননেতা মওলানা ভাসানীর রাজনৈতিক উত্তরসূরী ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ‘র সাবেক চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী জননেতা শফিকুল গাণি স্বপনের ৭৫তম জন্মবার্ষিকী।

প্রগতিশীল ও গণতান্ত্রিক চেতনার মেধাবী রাজনীতিক জননেতা শফিকুল গাণি স্বপন ১৯৪৮ সালের ১১ সেপ্টেম্বর তৎকালীন রংপুর জেলার আজকের নীলফামারী জেলার সদরে এদেশের রাজনীতির এক উজ্জ্বলতম নক্ষত্র জাতীয় নেতা মশিউর রহমান যাদু মিয়ার ঔরষে জন্ম গ্রহন করেন। তার মা হচ্ছেন মরহুমা সাবেরা রহমান (ছবি)।

১৯৭৯ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর মশিউর রহমান যাদু মিয়া মৃত্যুবরণ করলে শফিকুল গাণি স্বপন রাজনৈতিক দৃশ্যপটে সরাসরি আর্বিভূত হন। পিতার মৃত্যুতে শূন্য আসনের উপ-নির্বাচনে তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৮৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে রংপুর সদর ও নীলফামারীর ডোমার-ডিমলা আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রনালয়ের মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন।

মৃত্যুর পূর্ব মুহুর্ত পর্যন্ত তিনি বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ-এর চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছিলেন। বাংলা ও ইংরেজী ভাষার অসাধারন দখল থাকার কারনে তিনি বাংলা ও ইংরেজী সংবাদপত্রের জগতে সাপ্তাহিক বঙ্গব্যাপী ও ওইকলি ফ্রাইডে প্রকাশ করেছিলেন। যা অল্প সময়ে পাঠক প্রিয়তা পেয়েছিল। ক্রীড়াঙ্গনেও তিনি যথেষ্ঠ অবদান রেখেছেন। দেশের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন মোহামেডান স্পোর্টিং ক্লাব-এর গর্ভনিং বডির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন কালে ক্লাবকে সুসংগঠিত ও তাঁর ঐতিহ্য টিকিয়ে রাখতে তিনি অত্যান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ২০০৯ সালের ২৩ আগষ্ট তিনি ইন্তেকাল করেন।

শফিকুল গানি স্বপন নাজহাত গানি শবনমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। নাজহাত গনি বাংলাদেশ ন্যাপের উপদেষ্টা ছিলেন। তার স্ত্রী ২২ জুন ২০১২ সালে মৃত্যুবরন করেছেন। তাদের তিন সন্তান। জেষ্ঠ্যপুত্র জেবেল রহমান গানি, কণ্যা ফারিয়া গানি ও কনিষ্ঠ পুত্র ব্যারিষ্টার মশিউর রহমান গানি। জ্যেষ্ঠপুত্র জেবেল রহমান গানি বর্তমানে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ’র চেয়ারম্যান। কনিষ্ঠপুত্র ব্যারিস্টার মশিউর রহমান গানি একজন আইনজীবী।

কর্মসূচী :-
জননেতা শফিকুল গাণি স্বপনের ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাপ’র উদ্দ্যোগে নীলফামারী জেলার ডিমলা উপজেলার সুন্দখাতা স্বপন মাদ্রসা প্রাঙ্গনে মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ, প্রত্যেক জেলা কমিটির উদ্দোগে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com