• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জনগণ এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায়না: টুকু

প্রকাশ: সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩ ৫:৩৬
আপডেট: সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩ ৫:৩৬

960023

জনগণ এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায়না: টুকু

নিউজ ডেস্ক
জনগণ আর এই সরকারকে ক্ষমতায় দেখতে চায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, বাংলাদেশের মানুষ একটি জিনিসই চায় সেটা হচ্ছে এই সরকারের পতন।

সোমবার (১১ সেপ্টেম্বর) বগুড়ায় তারুণ্যের রোডমার্চ উপলক্ষে যুবদল, স্বেচ্ছাসেবকদল, এবং ছাত্রদল আয়োজিত এক প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, ‘ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত করতে একদফার আন্দোলন চলছে। তারেক রহমানের নেতৃত্বে গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনা হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ গণতন্ত্র চায়। গণতন্ত্রে বিশ্বাস করে, স্বাধীনতায় বিশ্বাস করে। আমরা শান্তিপূর্ণ ধারার রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করি। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা রাজপথে আছি এবং থাকবো। দেশনেত্রীকে মুক্ত করবো দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব।

তাই আসুন আমরা এই দেশ ও জাতিকে রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে লড়াই করি। এ ক্ষেত্রে তরুণদেরকে এগিয়ে আসতে হবে এই দেশ ও জাতিকে রক্ষা করতে।

সভায় বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক এস এম জিলানী, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, রাজশাহী বিভাগীয় সহ-সভাপতি মাহফুজুর রহমান রিটন, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন, রুহুল আমিন আকিল, সহ-সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেল, তথ্য ও গবেষণা সম্পাদক শফিকুল ইসলাম শফিক, কোষাদক্ষ গোলাম মোস্তফা, সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক কে এম এস মুসাব্বির সাফি, কেন্দ্রীয় সদস্য শাহিন আকন্দ সহ রাজশাহী বিভাগের যুবদল, স্বেচ্ছাসেবকদল, এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com