• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

হাঁস চুরি নিয়ে সংঘর্ষে শৈলকুপায় পাঁচজন জখম

প্রকাশ: সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩ ৫:৫৪
আপডেট: সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩ ৫:৫৪

98596 1

হাঁস চুরি নিয়ে সংঘর্ষে শৈলকুপায় পাঁচজন জখম

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপায় হাঁস চুরি নিয়ে সোমবার সকালে আওয়ামীলীগের দু’গ্রপের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, গত ৬ সেপ্টেম্বরের কুমার নদ থেকে দহকোলা গ্রামের সিতাব খার ১১টি হাঁস চুরি করে বাড়িতে রেখে দেয় একই গ্রামের শ্যামচাঁদের ছেলে নীলচাদ। এ ঘটনা জানাজানি হলে হাঁস মালিক সিতাব খাঁ গোকুলনগর গ্রামের বাসিন্দা ও তার সামাজিক দলের মাতুব্বর সেকেন্দার বিশ^াসের সঙ্গে নীলচাদের বাড়িতে ঘটনাটি জানতে যান। নীলচাঁদ ক্ষুদ্ধ হয়ে তার সামাজিক মাতুব্বর গোকুলনগর গ্রামের আমজাদ বিশ^াসকে জানালে সেকেন্দার বিশ^াসকে মারধর করে। এ নিয়ে আওয়ামীলীগের মতিয়ার মেম্বর ও লাল চাঁদ সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিকে হামলার ঘটনায় শৈলকুপা থানায় সেকেন্দার বিশ^াসের ভাই শুকুর বিশ^াস বাদী হয়ে আমজাদসহ ৬ জনকে আসামী করে মামলা করেন। রোববার মামলার আসামীরা জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফিরে আসেন এবং সোমবার সকালে সেকেন্দারের বাড়িতে হামলা চালায় আমজাদ সমর্থকরা। এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। হামলায় সেকেন্দারের ছেলে আলমগীর টেটাবিদ্ধসহ ৫ ব্যক্তি আহত হন। আহতদের শৈলকুপা ও পরে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। টেটাবিদ্ধ আলমগীরকে ঢাকায় পাঠানো হয়েছে। ওসি আরো জানান, এলাকার আইনশৃংলা নিয়ন্ত্রনে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com