• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

যুদ্ধাপরাধী-রাজাকারদের চিরতরে বাংলার মাটি থেকে নির্মূল করতে হবেঃ তাপস

প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩ ২:৩৬
আপডেট: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩ ২:৩৬

903 1

যুদ্ধাপরাধী-রাজাকারদের চিরতরে বাংলার মাটি থেকে নির্মূল করতে হবেঃ তাপস

নিউজ ডেস্ক

যুদ্ধাপরাধী রাজাকার, আল বদর, আল শামসসহ যারা বাংলাদেশকে মেনে নিতে পারেনি তাদেরকে চিরতরে বাংলার মাটি থেকে নির্মূল করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রভাতে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অপর্ণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এই মন্তব্য করেন।

ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, “দীর্ঘ ৪০ বছর পরে ২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেন এবং সেই কার্যক্রম এখনো চলমান আছে। অনেকের ফাঁসির রায় কার্যকর করা হয়েছে এবং এখনো অনেকের বিচার কার্যক্রম চলমান রয়েছে। আজকের এই দিনে এটাই আমাদের প্রত্যয় থাকবে — বাংলাদেশ থেকে সকল যুদ্ধাপরাধী, রাজাকার, আল বদর, আল শামসসহ যারা বাংলাদেশকে মেনে নিতে পারেনি তাদেরকে যেন চিরতরে বাংলার মাটি থেকে নির্মূল করা হয়।”

বাংলাদেশকে মেধা শূন্য করতে মুক্তিযুদ্ধের বিজয়লগ্নে বুদ্ধিজীবীদের হত্যা করা হয় উল্লেখ করে তাপস বলেন, “মুক্তিযুদ্ধের শেষ প্রান্তে বিজয় যখন আমাদের হাতের কাছে, তখনই সেই যুদ্ধাপরাধী রাজাকার, আল বদর, আল শামস পাকিস্তানের চক্রের সাথে একটি ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়ে বাংলাদেশকে মেধা শূন্য করার জন্য আমাদের বুদ্ধিজীবীদেরকে নির্মমভাবে, নিষ্ঠুরভাবে হত্যা করে।”

মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ সময় একাত্তরের ১৪ ডিসেম্বরে শাহাদাত বরণকারী সকল শহীদ বুদ্ধিজীবীর প্রতি শ্রদ্ধা নিবেদন ও তাঁদের আত্মার মাগফেরাত কামনা করেন।

এর আগে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব হিসেবে ব্যারিস্টার শেখ তাপস পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহকারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামানসহ দক্ষিণ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com