• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আইন-আদালত

বিএনপি নেতা আমিনুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

প্রকাশ: বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪ ২:৪৯
আপডেট: বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪ ২:৪৯

 

নিউজ ডেস্ক
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হককে পল্টন থানার নাশকতার দুই মামলায় দুই দিন করে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৭ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তহমিনা হক তাঁর রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে দুই দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

সকালে আমিনুল হককে আদালতে হাজির করে পৃথক দুই মামলায় ১০ ও ৭ দিন করে মোট ১৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তারা। অন্যদিকে আসামির রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন তার আইনজীবী মো. কামরুজ্জামান সুমন।

এর আগে সোমবার (১৫ জানুয়ারি) এই দুই মামলাসহ পল্টন থানার পাঁচটি নাশকতার মামলায় আমিনুল হককে গ্রেফতার দেখানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী। পরে দুই মামলায় রিমান্ডের আবেদন করা হয়।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) রমনা থানায় নাশকতার আরও চার মামলায় আমিনুলকে গ্রেফতার দেখানো হয়। সব মিলিয়ে ২৮ অক্টোবরের সংঘর্ষের নয়টি মামলায় তাঁকে গ্রেফতার দেখানো হলো।

গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর ১ নভেম্বর মধ্যরাতে রাজধানীর গুলশানে একটি বাসা থেকে আমিনুল হককে আটক করা হয়। এরপর তাঁকে পল্টন থানার নাশকতার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়। ওই মামলায় তাঁকে আট দিনের রিমান্ডে পাঠানো হয়েছিল।

এরপর ২১ নভেম্বর আমিনুলকে হাতিরঝিল থানার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে ২৪ নভেম্বর তাঁকে কারাগারে পাঠানো হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম