• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

না’গঞ্জের বিভিন্ন প্রবেশমুখে চাঁদাবাজি করত সরকার দলীয় ওরা, গ্রেপ্তার-২৫

প্রকাশ: সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪ ৫:১২
আপডেট: সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪ ৫:১২

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
পণ্যবাহী ট্রাক থেকে চাঁদা আদায়কালে নারায়ণগঞ্জের বিভিন্ন প্রবেমুখ থেকে সরকার দলীয় ২৫ জন চাঁদাবাজকে হাতেনাতে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। এসময় তাদের সঙ্গে থাকা বিপুল পরিমাণের চাঁদাবাজির সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা সরকার দলীয় কর্মী ও স্থানীয় আওয়ামী লীগের চাঁদাবাজ নেতারা তাদের নিয়োগ করছে বলে গ্রেফতারকৃত আতিকুর রহমান ও সোহেল সহ অনেকে জানিয়েছে।
গ্রেপ্তারের পর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৩ জনকে বিভিন্ন মেয়াদি কারাদন্ড প্রদান করে কারাগারে প্রেরণ ও ১২ জনকে অর্থদন্ড প্রদান করা হয়।
বিভিন্ন মেয়াদে কারাদÐ প্রাপ্তরা হলো, জুয়েল আহমেদ (৩০) শফিকুল ইসলাম (২৭) আব্দুর রহমান (৩০) আশরাফ উদ্দিন (৪০) খলিল (৪০) ওমর ফারুক (২৮) মো. ওমর ফারুক (৪০) হাসান মাসুম (৪০) বিপ্লব খান (২৯), মো. ফরহাদ (২৮), মো. আসিফ (২১) আতিকুর রহমান (৪৫) মারুফ হোসেন (২৮)।
অর্থদন্ড প্রাপ্তরা হলো, কবির হোসেন (২৮), রানা (৩০), মো. রাজিব (৩০), দিপু (১৯) সাদ্দাম হোসেন (১৮), মো. সুমন খান লাল (৩২) আব্দুর রহমান মুন্না (৪০), মো. সোহেল (৩৫), আল আমিন (৩৫) ইকবাল (৪৫) রকিবুল হাসান (২৬), মো. রাসেল (২৫)।
সোমবার (৫ ফেব্রæয়ারি) সকালে র‌্যাব-১১ এর সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার সনদ বড়ুয়া এ তথ্যটি নিশ্চিত করেন । এরআগে রবিবার (৪ ফেব্রæয়ারি) জেলার বিভিন্ন প্রবেশমুখ থেকে আটক করা হয় তাদের।
র‌্যাবের পক্ষ থেকে জানিয়েছে, প্রাথমিক তদন্ত সূত্রে তারা জানতে পারেন স¤প্রতি পণ্যবাহী যানবাহনে চাঁদাবাজির কারণে অযৌক্তিক ও অস্বাভাবিকভাবে বাড়ছে নিত্যপণ্যের মূল্য। এর ফলে সড়ক ও মহাসড়কে এসব বাড়তি খরচের খেসারত দিতে হচ্ছে সাধারণ ক্রেতাদের।
যার কারণে সবজির মৌসুমেও কমছে না সবজির দাম। তাই জনগণের সুবিধার্থে অভিযানে নেমে গ্রেপ্তার করে এদের। পরে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞেসা করলে তারা স্বীকার করেন যে তারা নারায়ণগঞ্জের প্রবেশমুখে বিভিন্ন সড়ক ও মহাসড়কে পণ্যবাহী গাড়িতে চাঁদাবাজি করে আসছিল।
তথাকথিত ইজারাদারদের নির্দেশে কয়েকটি গ্রæপে ভাগ হয়ে প্রতি রাতে বিভিন্ন এলাকায় রাস্তার ওপর অবস্থান নেয়। অনেক ক্ষেত্রে তারা চাঁদা আদায়ের রশিদও দিয়ে থাকে।
র‌্যাব আরও জানান, মাঝেমধ্যে গাড়ি চালকরা চাঁদাবাজদের চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের গাড়ি ভাঙচুর, চালক ও হেলপারকে মারধরসহ প্রাণনাশের হুমকি দেয়। মূলত এদের কাছে দূরপাল্লার পণ্যবাহী ট্রাক চালক ও ব্যবসায়ীরা জিম্মি।
এই বাড়তি খরচের ফলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো যাচ্ছে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম