• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

নওগাঁয় গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার

প্রকাশ: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪ ৩:১৭
আপডেট: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪ ৩:১৭

নওগাঁয় গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরে নার্গিস বেগম (৪৫) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলা সদরের মডেল স্কুল মোড় এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করেছে
পুলিশ ।

নিহতের স্বজন, স্থানীয় বাসিন্দা ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, নিহত নার্গিস বেগম ছোটবেলা থেকেই মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ কারণে তাঁর বিয়ে হচ্ছিল না। দুই বছর আগে উপজেলা সদরের ঘোষপাড়া এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন (৪৭) নামে এক ব্যক্তির সঙ্গে পারিবারিকভাবে তাঁর বিয়ে হয়। এক মাস আগে লিভার ক্যানসারে আক্রান্ত হয়ে নার্গিসের স্বামী আনোয়ার হোসেন মারা যান।

এদিকে স্বামীর মৃত্যুর পর তিনি দুইবার আত্মহত্যার চেষ্টা করেন। আজ ভোরে তার মা মেরিনা আক্তার ফজরের নামাজ শেষে নিজের ঘরে কুরআন শরিফ তেলাওয়াত করছিলেন। তখন তিনি গোঙানির আওয়াজ শুনতে পান। পরে বাড়ির একটি বাথরুমে গিয়ে নার্গিসকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তার চিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, নার্গিস নিজেই বটি দিয়ে নিজের গলাকেটে আত্মহত্যা করেছেন। যে বটি দিয়ে গলাকাটা হয়েছে সেটি মরদেহের পাশেই পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা হবে। প্রাথমিকভাবে এই ঘটনাকে আত্মহত্যা বলে মনে হলেও বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হবে। তদন্তে হত্যাকাণ্ড হিসেবে তথ্য-প্রমাণ পাওয়া গেলে দায়ি ব্যক্তিকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com