• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

বিচারহীনতার সংস্কৃতিই ছাত্রলীগকে ধর্ষক সংগঠনে পরিণত করেছে – নারীমুক্তি কেন্দ্র

প্রকাশ: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪ ৩:১৯
আপডেট: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪ ৩:১৯

96685789

বিচারহীনতার সংস্কৃতিই ছাত্রলীগকে ধর্ষক সংগঠনে পরিণত করেছে – নারীমুক্তি কেন্দ্র

গাইবান্ধা প্রতিনিধি

‘নিরাপদ শিক্ষাঙ্গন চাই’ প্রতিপাদ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংঘবদ্ধ ধর্ষণের আসামি ছাত্রলীগ নেতা মোস্তাফিজ, মামুন ও তাদের সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধায় বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট- বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র, গাইবান্ধা জেলা শাখার আয়োজনে গাইবান্ধা শহরের ডিবি রোডস্থ গানাসাস মার্কেটের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র, গাইবান্ধা জেলা শাখার সভাপতি সুভাসিনী দেবীর সভাপতিত্বে এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রণ্ট গাইবান্ধা জেলার সাধারণ সম্পাদক রাহেলা সিদ্দিকার সঞ্চালনায় বক্তব্য রাখেন- বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রণ্ট গাইবান্ধা জেলার সভাপতি পরমানন্দ দাস, কলেজ শাখার সভাপতি কলি রানী বর্মন, সাধারণ সম্পাদক কামরুল হাসান বসুনিয়াসহ প্রমুখ।

বক্তারা বলেন, আওয়ামী লীগের দীর্ঘ ১৫ বছরের একদলীয় স্বৈরশাসনের ফলে প্রতিটি শিক্ষাঙ্গনে ছাত্রলীগের দখলদারিত্বে থাকায় সেখানে গণতান্ত্রিক কোনো পরিবেশ নেই। ফলে তারা প্রতিটি জায়গায় লুটপাট-সন্ত্রাস-দখলদারিত্ব ও ধর্ষণের রাজত্বে পরিণত করেছে। দিনের পর দিন বিচারহীনতার সংস্কৃতিই ছাত্রলীগকে ধর্ষক সংগঠনে পরিণত করেছে। এই ধর্ষণকাণ্ডের দায় আওয়ামী লীগকেই নিতে হবে।

ধর্ষণের সঙ্গে জড়িত প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি অবিলম্বে নিশ্চিত করার দাবি ও আগামী দিনে জনগণকে জুলুম নির্যাতন-ধর্ষণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com