• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

দুর্দিনের কর্মীরা নমিনেশন পাই না, অপু বিশ্বাসরা কোথা থেকে আসে

প্রকাশ: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪ ১০:০৫
আপডেট: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪ ১০:০৫

 

নিউজ ডেস্ক
রাজনীতির মাঠে সক্রিয় না থাকলেও দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, সোহানা সাবা ও নিপুণ।

মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজধানীর গুলিস্তানের ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নায়িকাদের ফরম কেনার হিড়িক দেখে ক্ষোভে ফেটে পড়েন আওয়ামী মহিলা লীগের সক্রিয় নেত্রীরা। শুধু ক্ষোভ নয়, স্বপ্নের সংসদ সদস্য গ্ল্যামারের কাছে ধরাশয়ী হওয়ার সঙ্কায় কান্নায়ও ভেঙে পড়েন তারা। কেঁদে কেঁদে গণমাধ্যমকর্মীদের সামনে প্রশ্ন রাখেন, অপু বিশ্বাস, নিপুণ, সোহানা সাবারা কই থেকে এল? দুর্দিনে এদের তো কখনো মাঠে দেখলাম না।

এ সময় যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আসমান আক্তার রুনা বলেন, ‘রাজনীতিতে এসে জীবন-যৌবন নষ্ট করছি। জেল খেটেছি, নিজের পাঁচটা বাড়ি বিক্রি করছি। নিজের স্বামী ও আমাকে ছেড়ে চলে গিয়েছে। কী লাভ হলো এত সব ত্যাগ করে। এখন যদি এই নায়িকারা এসে মনোনয়ন নিয়ে যায় তাহলে আমাদের মরণ হওয়া উচিত।’

কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন মহিলা লীগের এই নেত্রী। বিলাপ করতে করতে আরও বলেন, ‘দুর্দিনে রাজপথে ছিলাম। সেই অধিকার নিয়ে সংরক্ষিত আসনে মনোনয়ন ফরম কিনতে এসেছি। এসেই হতাশ হইয়া পড়লাম। নায়িকাদের বেল দেখে হতাশ না হইয়া পারছি না। এই নায়িকারা কই ছিল এতদিন? রাজপথে তো তাদের কাউকেই দেখিনি কোনোদিন। এরা যদি আমাদের মত কর্মীদের কিসমত মেরে খাইতে আসে। তাহলে আমরা কই গিয়ে দাঁড়াব।’

রাজনীতির মাঠে সক্রিয় না থেকেও সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়ন গ্রহণ করে অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা ও মমতাজ বেগম এর আগে সংসদ সদস্য হয়েছেন। সেই ধারাবাহিকতায় শেষ খবর পাওয়া পর্যন্ত মনোনয়ন কিনেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, সোহানা সাবা, নিপুণ, তানভিন সুইটি। অভিনয়ের পাশাপাশি রাজনীতির মাঠের সক্রিয় কর্মী উর্মিলা শ্রাবন্তী কর ও সৈয়দা কামরুন নাহার শাহনূরও মনোনয়ন ফরম কিনেছেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম