• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

নোয়াখালীতে পিস্তলসহ ২ মাদক কারবারি আটক

প্রকাশ: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪ ১১:৫৯
আপডেট: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪ ১১:৫৯

 

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ীতে দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ১৪৪টি রয়‍্যাল ডাচ বিয়ার ক‍্যান, ১টি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে জেলার চাটখিল-সোনাইমুড়ী উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাহমুদ হাসান ওরফে সজিব (২৯) চাটখিলের নোয়াখলা ইউনিয়নের কড়িহাটি গ্রামের সৈয়দ গাজী বেপারী বাড়ির মোহাম্মদ উল্ল‍্যার ছেলে ও .মো. ইউসুফ (৩৫) সোনাইমুড়ীর দেওটি ইউনিয়নের ঘাসের খিল গ্রামের সৈয়দ গাজী বেপারী বাড়ির ছিদ্দিক উল্ল‍্যার ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল হামিদ।

তিনি বলেন, গ্রেপ্তার দুই আসামি একই বাড়ির বাসিন্দা। কিন্তু তাদের দুজনের থানা ভিন্ন। দীর্ঘদিন থেকে তারা একসাথে মাদক কারবার চালিয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা দুই মাদক কারবারির বাড়িতে অভিযান চালায়। অভিযানে মাদক কারবারি সজিবের বাড়ি থেকে ১৪৪ রয়‍্যাল ডাচ বিয়ার ক‍্যান জব্দ করা হয়। পরে মাদক কারবারি ইউসুফের বসত ঘরে তল্লাশী চালিয়ে ১টি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানার মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম