• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

প্রশাসনের উদাসীনতা ও বিচারহীনতার কারনে ছাত্রলীগ ধর্ষণলীগে পরিনত হয়েছে -ছাত্রফ্রন্ট

প্রকাশ: বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪ ৪:১৮
আপডেট: বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪ ৪:১৮

প্রশাসনের উদাসীনতা ও বিচারহীনতার কারনে ছাত্রলীগ ধর্ষণলীগে পরিনত হয়েছে -ছাত্রফ্রন্ট

বরিশাল প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণধর্ষনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত, সন্ত্রাস ও দখলদারিত্বমুক্ত নিরাপদ ক্যাম্পাসের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বরিশাল মহানগর শাখার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নগরীর প্রাণ কেন্দ্র সদররোডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল মহানগর সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি বিজন সিকদারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলার নেতা ডাঃ মনিষা চক্রবর্তী, ছাত্রনেতা ফারজানা আক্তার ও শ্রমিকফ্রন্ট নেতা কমরেড ইমাম হোসেন।

বক্তরা বলেন প্রশাসনের উদাসীনতা ও বিচারহীনতার কারনে দিন দিন ছাত্রলীগ একের পর এক এই জঘন্যতম ধর্ষন কর্মকান্ড ঘটিয়ে দেশে এখন ধর্ষণলীগে পরিনত হয়েছে।

বক্তারা আরো বলেন, শুধু আজ নয় এর পূর্বেও বিশ্ববিদ্যালয়ে ধর্ষনের একাধিক ঘটনা ঘটানোর পরও সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের নীরবতা পালনের কারনে এই ধর্ষনলীগের প্রতিরোধ করা সম্ভব হয় নি। আমরা মনে করি আজকের এই ঘটনার দায় সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসন কেউই এড়াতে পারে না।

অবিলম্বে দ্রুত এসকল চিহ্নিত ধর্ষনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে শিক্ষাঙ্গনকে ধর্ষন কলঙ্কমুক্ত করার দাবী জানান বক্তারা।

সমাবেশ শেষ নগরীতে এক বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ফকিরবাড়ি রোডস্থ দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।