• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

জনগণের গণতন্ত্র ভোটাধিকার হরণ করেছে আওয়ামী লীগ: ডা. ইরান

প্রকাশ: বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪ ৭:০৬
আপডেট: বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪ ৭:০৬

জনগণের গণতন্ত্র ভোটাধিকার হরণ করেছে আওয়ামী লীগ: ডা. ইরান

নিউজ ডেস্ক
আওয়ামী লীগের নেতা-কর্মীদের মুখে গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকার, আইনের শাসন ও মুক্তিযুদ্ধের চেতনার কথা মানায় না মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার আগে গণতন্ত্র ও ভোটাধিকারের শ্লোগান দেয়! ক্ষমতায় গেলে গণতন্ত্র ভোটাধিকার হরণ করে একদলীয় শাসন কায়েম করে। তাই আওয়ামী লীগের কাছে গণতন্ত্র প্রত্যাশা করা হাস্যকর।

বুধবার বিকাল ডামি নির্বাচনের সংসদ ভেঙ্গে দিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবীতে বাংলাদেশ লেবার পার্টির ৮৫/১ নয়াপল্টন দলীয় কার্যালয়ে জরুরী সাংবাদিক সংম্মেলনে সভাপতির বক্তব্যে একথা বলেন।

তিনি বলেন, মিয়ানমার সীমান্তে আগ্রাসন উত্তেজনা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। ভারতীয় সীমান্তেও প্রতিনিয়ত বাংলাদেশী নাগরিকদের হত্যা করছে। মুলত: জনভিত্তিহীন সরকারের নতজানু পররাষ্ট্রনীতি ও ভারতের তাবেদারীর কারণে প্রতিবেশী রাষ্ট্রগুলো বেসামাল আচারন করছে। অন্যদিকে দেশের জনগন দুর্নীতি, লুটপাট ও অর্থপাচারের কারনে ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের মুখোমুখি। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ আজ দিশাহারা। নিয়ন্ত্রণহীন কালোবাজারী মুনাফাখোর সিন্ডিকেট গোষ্ঠী। নিয়ন্ত্রণহীন বাজার মূল্যের কারণে সাধারণ মানুষের জীবন-যাপন দুর্বিসহ হয়ে উঠেছে। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ হচ্ছে ‘মুনাফা শিকারি’ লুটেরাদের হাতে। পণ্য পরিবহনে দুর্নীতি, হয়রানি ও চাঁদাবাজি হচ্ছে। বাজারে অসৎ ব্যবসায়ী ও মুনাফাখোরদের একচেটিয়া প্রভাব কমানো না গেলে দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া নিয়ন্ত্রণে আসবে না।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, এডভোকেট জোহরা খাতুন জুঁই, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম-মহাসচিব আবদুর রহমান খোকন, মুফতি তরিকুল ইসলাম সাদী, মোঃ হেলাল উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় নেতা মোঃ জনি হোসেন, মহানগর নেতা এনামুল হক, জাহিদুল ইসলাম, তারেক আজিজ, মাসুদ পাটোয়ারী, ছাত্রমিশন সভাপতি সৈয়দ মোঃ মিলন ও সাধারন সম্পাদক ইয়াসিন আরাফাত প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com