• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

খালেদা জিয়াকে সন্ধ্যায় হাসপাতালে নেওয়া হবে

প্রকাশ: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪ ৩:০৫
আপডেট: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪ ৩:০৫

খালেদা জিয়াকে সন্ধ্যায় হাসপাতালে নেওয়া হবে

নিউজ ডেস্ক
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে।

তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হবে।

এর আগে পাঁচ মাস চিকিৎসা শেষে গত ১১ জানুয়ারি গুলশানের বাসা ফিরোজায় ফেরেন খালেদা জিয়া।

এর আগে গত সোমবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালের কনফারেন্স হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেডিকেল বোর্ডের সমন্বয়ক ডা. এস এম সিদ্দিকী বলেছিলেন, খালেদা জিয়ার পেটে ও বুকে পানি জমে তা ঝরছে। লিভার জীবাণু আক্রান্ত হয়ে গেছে। অসুস্থ খালেদা জিয়াকে আর বাসায় নেওয়ার মতো অবস্থা নেই। তাকে এখন আমাদের উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক দিতে হচ্ছে। তিনি মৃত্যুর ঝুঁকির মধ্যে আছেন। আরও আগেই খালেদা জিয়াকে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া উচিত ছিল। আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করছি। কিন্তু আমাদের সীমাবদ্ধতা আছে। খালেদা জিয়ার ভালো চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার এখনো সুযোগ আছে। খালেদা জিয়াকে দেশের বাইরে নিতেই হবে। তাকে দেশের বাইরে নিয়ে মাল্টি ডিসিপ্লিনারি মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া দরকার।

উল্লেখ্য, দুই মাসের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর আগেও বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিতে হয়েছে তাকে। গত বছরের জুনে খালেদা জিয়ার অ্যানজিওগ্রাম করা হলে তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়।