• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

সীমান্তে চলমান উত্তেজনা নিয়ে জাতিসংঘে চিঠি দেব: কাদের

প্রকাশ: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪ ৬:২৩
আপডেট: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪ ৬:২৩

সীমান্তে চলমান উত্তেজনা নিয়ে জাতিসংঘে চিঠি দেব: কাদের

নিউজ ডেস্ক
মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষের জেরে বাংলাদেশের সীমান্ত এলাকায় চলমান উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে সরকার জাতিসংঘে চিঠি দেবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, সীমান্ত উদারভাবে খুলে দেবে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্বেগের বিষয় জাতিসংঘকে জানানো হবে।