• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

কারাগারে অসুস্থ হয়ে মারা গেছেন বিএনপির আরেক নেতা

প্রকাশ: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪ ৮:১৩
আপডেট: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪ ৮:১৩

কারাগারে অসুস্থ হয়ে মারা গেছেন বিএনপির আরেক নেতা

নিউজ ডেস্ক
কারাগারে অসুস্থ হয়ে মারা গেছেন বিএনপির আরেক নেতা। তিনি হলেন- রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষীটারি মহিপুর ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মনোয়ারুল ইসলাম (৩৫)। বৃহস্পতিবার রংপুর কারাগারে অসুস্থ হয়ে মারা যান তিনি। এ নিয়ে গত তিন মাসে কারাগারে বিএনপির ১৩ জন নেতা মারা গেলেন। এদিকে কারা কর্তৃপক্ষের অবহেলা এবং সুচিকিৎসার অভাবেই মনোয়ারুল ইসলামের অকাল মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, বর্তমান দখলদার ও জুলুমবাজ সরকারের নিরবচ্ছিন্ন জুলুম-নির্যাতনে গ্রেপ্তারকৃত বিএনপি নেতাকর্মীরা একের পর এক কারাগারে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করছেন। তারই ধারাবাহিকতায় কারাগারে মনোয়ারুল ইসলামের মৃত্যু হলো। এটি সরকারি অত্যাচারের আরও একটি মনুষ্যত্বহীন দৃষ্টান্ত। কারাগারে বিএনপি নেতাকর্মীদের মৃত্যুর হিড়িক চলছে। সরকারি নির্যাতন ও কারাকর্তৃপক্ষের অবহেলার কারণে কারাগারে বিএনপির অসুস্থ নেতাকর্মীরা অহরহ মৃত্যুর কোলে ঢলে পড়ছে। বিএনপিকে নিশ্চিহ্ন করার এটি একটি নতুন অধ্যায়, যা জনমনে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।

চিকিৎসা না পেয়ে কারাগারে বিএনপি নেতাকর্মীদের মৃত্যুর জন্য বর্তমান সরকারই দায়ী। মনোয়ারুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com