• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

খেলা

নানা নাটকীয়তার পর যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশ ও ভারত

প্রকাশ: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪ ১১:৩৮
আপডেট: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪ ১১:৩৮

 

স্পোর্টস ডেস্ক

নানা নাটকীয়তার পর সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ও ভারতকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। প্রথম দফায় টস টস জিতে শিরোপা জয়ের আনন্দে মাতে ভারতের মেয়েরা। পরে তাদের জানানো হয়, টসের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে, টাইব্রেকার আবার শুরু হবে। কিন্তু ভারত দল তাতে রাজি হয়নি। এরপর শোনা গেলো, মাঠে ফেরার জন্য ৩০ মিনিট সময় পাবে ভারত, এর মধ্যে না ফিরলে বাংলাদেশকে বিজয়ী ঘোষণা করা হবে। শেষ পর্যন্ত অবশ্য সেটা হয়নি। প্রায় ৫ ঘণ্টার নাটক আর বিতর্ক শেষে দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

এর আগে ম্যাচ কমিশনারের ভুলে ঝুলে যায় সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল। নির্ধারিত ৯০ মিনিট ১-১ অমিমাংসীত থাকার পর টাইব্রেকারেও ফল আসেনি। ২২ শটের সবকটিই জড়ায় জালে।

এরপর রেফারি রাই অঞ্জনা নিয়ম অনুযায়ী পেনাল্টি শ্যুট আউট চালিয়ে যেতে চান। কিন্তু শ্রীলঙ্কান ম্যাচ কমিশনার ডিলন ডি সিলভা জয়াসুরিয়া তাকে কয়েন টসে শিরোপা নির্ধারণের জন্য নির্দেশ দেন। টসে জিতে ভারত শিরোপা উদযাপন করা শুরু করলে আপত্তি জানায় বাংলাদেশ।
এরপর রেফারি অ্যাসেসর তৈয়ব হাসান সামসুজ্জামান মাঠে গিয়ে ম্যাচ কমিশনারকে বাইলজ ব্যাখ্যা করে জানান যে, নিস্পত্তি না হওয়া পর্যন্ত পেনাল্টি শ্যুট আউট চলবে। তখন সাফের কর্তারা প্লেয়িং কন্ডিশন ঘেটে কয়েন টসে শিরোপা নির্ধারিত হওয়ার কিছু পাননি। তখন ম্যাচ কমিশনার মাঠে গিয়ে দুই দলের ম্যানেজারদের ডেকে সেটা বললে ভারত মাঠ ছেড়ে চলে যায়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম