• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

প্রধানমন্ত্রী খেলাধুলার উন্নয়নে কাজ করে যাচ্ছেন: আব্দুস সবুর

প্রকাশ: শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪ ৮:২৫
আপডেট: শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪ ৮:২৫

 

কুমিল্লা প্রতিনিধি

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলাধুলার উন্নয়নে কাজ করে যাচ্ছেন বলেছেন কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আব্দু‌স সবুর। দেশের তৃণমূল থেকে তরুণ প্রতিভাবান ছেলে-মেয়েরা যাতে তাদের প্রতিভা বিকাশের সুযোগ পায়, সেজন্য দেশের জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা, প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। এমনকি উপজেলা পর্যায়েও শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করেছেন।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দাউদকান্দি উপজেলার মোল্লাকান্দি লালমিয়া পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. ইঞ্জিনিয়ার এ জেড. এম ওবায়েদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হামদার্দ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক ড. আব্দুল মান্নান জয়, প্রফেসর ড. এম মোয়াজ্জেম হোসাইন, প্রফেসর ড. নজরুল ইসলাম। এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আঞ্চলিক খেলাধুলার প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য বলেন, আমাদের দেশীয় এবং আঞ্চলিক খেলাধুলা যেন হারিয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তরুণদের দেশীয় খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

খেলাধুলার মাধ্যমে সমাজের মাদক ও সন্ত্রাস দূর করার আহ্বান জানান তিনি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম