নিউজ ডেস্ক
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স জামিনে কারামুক্ত হয়েছেন। শনিবার দুপুর ১টার দিকে কাশিমপুর কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান। এ সময় সাবেক ছাত্রনেতা শহীদুল্লাহ ইমরানসহ বিএনপি নেতারা কারাফটকে তাকে ফুল দিয়ে বরণ করেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সৈয়দ এমরান সালেহ প্রিন্স কারাগার থেকে বের হয়ে সরাসরি কলাবাগানের বাসভবনে গিয়েছেন।
এর আগে গত ৪ নভেম্বর রাজধানীর বাড্ডা এলাকার এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।













