• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

কুমিল্লায় অটোরিকশা-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

প্রকাশ: রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪ ৪:৫৪
আপডেট: রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪ ৪:৫৪

 

নিউজ ডেস্ক
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে পণ্যবাহী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার মহানন্দ এলাকার গৌরিপুর-কচুয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও ২ জন।

নিহত পাঁচজন হলেন- দাউদকান্দির কালাঘোনা দক্ষিণ নগর গ্রামের প্রয়াত চিত্তরঞ্জন মণ্ডলের ছেলে পিযুশ মণ্ডল (২৮), জাহানারা বেগম (৩৫), শফিউল্ল্যাহ (২৪), মনির (৩৫) ও ইসমাইল (৩৮)। তারা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। আহত দুজন হলেন—দাউদকান্দির আঙ্গাউড়া গ্রামের বাসিন্দা সাদিয়া (২০) ও শরীফ (৫)। আহত দুজনকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে দুজনকে ঢাকায় পাঠানো হয়।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, দাউদকান্দির গৌরিপুর-কচুয়া সড়কের মহানন্দ এলাকায় কচুয়াগামী কাভার্ড ভ্যান এবং গৌরীপুরগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংষর্ষ হয়। এতে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন। মরদেহগুলো দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

ওসি মোজাম্মেল হক আরও বলেন, এ ঘটনায় ট্রাকচালক পালিয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নীলিমা আলম বলেন, নিহত পাঁচজনের লাশ হাসপাতালে রাখা হয়েছে। আহত শরীফের মুখ ও মাথা থেঁতলে গেছে আর সাদিয়ার হাত ভেঙে গেছে। আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম