• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

পুলিশ ও আনসারের পিটুনিতে যুবলীগ নেতা আহত

প্রকাশ: সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪ ৫:১৫
আপডেট: সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪ ৫:১৫

পুলিশ ও আনসারের পিটুনিতে যুবলীগ নেতা আহত

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশন আয়োজিত মাসব্যাপি মেলার নাট্যমঞ্চে প্রবেশকে কেন্দ্র করে ধাক্কাধাক্কির জেরে পুলিশ ও আনসার সদস্যদের পিটুনিতে আহত হয়েছেন যুবলীগ নেতা নাছির উদ্দিন।
রবিবার (১১ ফেব্রæয়ারি) রাতে লোক ও কারুশিল্প ফাউন্ডেশন মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসবের নাট্যমঞ্চের সামনে এ ঘটনা ঘটে।
আহত নাছির উদ্দিন সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী আবুল কালাম জানান, লোক ও কারুশিল্প মেলার নাট্যমঞ্চে নেতাগিরি দেখিয়ে নিয়ম বহির্ভূতভাবে ভেতরে প্রবেশ করতে চাইলে নাছির উদ্দিনকে বাধা দেয়া হয়। এ সময় তিনি উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক বলে নিজের পরিচয় দিলেও তাকে প্রবেশ করতে না দিলে পুলিশ ও আনসার সদস্যদের সঙ্গে বাকবিতÐায় জড়িয়ে পড়েন। এক পর্যায় তিনি হাতাহাতিতে লিপ্ত হন। পরে সোনারগাঁ থানার পরিদর্শক পঙ্কজের নেতৃত্বে আনসার সদস্য ও পুলিশ সদস্যরা তাকে পিটিয়ে মাটিতে ফেলে লাঞ্ছিত করেন। এতে নাছির উদ্দিনের একটি কান জখম হয়।
এ সময় লাঞ্ছিত যুবলীগ নেতার স্বজনরা ও উত্তেজিত জনতা ধাওয়া দিলে পুলিশ ও আনসার সদস্যরা পালানোর চেষ্টা করেন। খবর পেয়ে থানা থেকে পুলিশের কর্মকর্তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
পরে আহত যুবলীগ নেতা নাছির উদ্দিনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু বলেন, সংগঠনের পক্ষ থেকে আমরা এ ঘটনার নিন্দা জানাই। আহত নাছির উদ্দিন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন। তার পরিবার মামলা করবে। আমরা যা যা সহযোগিতা করার দরকার করবো। পুলিশ প্রশাসনের সঙ্গে আমরা কথা বলেছি। তারা জানিয়েছে তদন্ত করে ব্যবস্থা নেবে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, মঞ্চের সামনে আনসাররা ডিউটি করছিল। আনসারের সঙ্গে যুবলীগ নেতার হাতাহাতি ও ধাক্কাধাক্কি হয়। খবর পেয়ে বাইরে থেকে থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
থানার পরিদর্শক পঙ্কজের নেতৃত্বে যুবলীগ নেতা নাছিরকে পেটানোর বিষয়ে প্রশ্ন করলে ওসি বলেন, ওইখানে শুধু আনসারদের ডিউটি ছিল। এসআই পঙ্কজ বাইরে ডিউটিতে ছিলেন। আনসারদের সঙ্গে মারামারির খবর পেয়ে তিনি কয়েকজন পুলিশ সদস্য নিয়ে ভেতরে যান। তবে বিষয়টি মীমাংসা হয়ে গেছে জানিয়ে ওসি বলেন, এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ দেননি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com