• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

পিটার হাসের সাথে মঈন খানের বৈঠক

প্রকাশ: সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪ ৯:৩১
আপডেট: সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪ ৯:৩১

 

নিউজ ডেস্ক
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। হঠাৎ করে অনুষ্ঠিত এ সাক্ষাতের বিষয়ে কোনো পক্ষ থেকে বিস্তারিত কিছু জানা যায়নি।

সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ১১ মিনিটে মার্কিন দূতাবাস তাদের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) পিটার হাস ও মঈন খানের সাক্ষাতের একটি ছবি প্রকাশ করে।

সেখানে লেখা হয়, বিএনপি নেতা আব্দুল মঈন খানের সঙ্গে দেখা করে আনন্দিত। ঢাকা দূতাবাস গণতন্ত্র, স্বচ্ছতা, সহনশীলতা, সুশাসন ও মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, আজ তারা সাক্ষাৎ করেছেন এ তথ্য সঠিক। তবে তাদের মধ্যে কী বিষয়ে আলোচনা হয়েছে সেটি আমি জানি না।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম