• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

নারায়ণগঞ্জে পুনর্বাসনের দাবীতে হকারদের নগরভবন ঘেরাও

প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ ৩:৫৯
আপডেট: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ ৩:৫৯

নারায়ণগঞ্জে পুনর্বাসনের দাবীতে হকারদের নগরভবন ঘেরাও

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ সিটির ফুটপাত থেকে হকার উচ্ছেদের প্রতিবাদে ও হকারদের পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন নগরভবন ঘেরাও করে বহিরাগত হকাররা। এ সময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর কাছে হকাররা স্মারকলিপি দিয়েছেন।
বৃহস্পতিবার (১৫ ফেব্রæয়ারি) দুপুরে হকারদের একটি প্রতিনিধি দল নগরভবনে এ স্মারকলিপি দিতে যান।
বৃহস্পতিবার সকাল থেকেই হকাররা চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকেন। সমাবেশে অনেকেই নিজেদের পরিবারের সদস্য ও শিশুদেরও সঙ্গে নিয়ে আসেন। এ সময় নিজেদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেন।
চাষাঢ়ায় সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল নিয়ে নগরভবনের উদ্দেশ্যে যান হকাররা। পরে নগরভবনের সামনে পৌঁছে সেখানে স্বজনদের নিয়ে বসে নগরভবন ঘেরাও করে বিক্ষোভ করতে থাকেন। পরে হকারদের একটি প্রতিনিধিদল নগরভবনের ভেতরে গিয়ে স্মারকলিপি দেন।
এর আগে গত ৩ ফেব্রæয়ারি নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে শহরের নাগরিক সমস্যা সমাধানে পরস্পরকে সহযোগিতা করার আশ্বাস দেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।
বৈঠকে শহরের যানজট নিরসনের জন্য বেশ কয়েকটি উদ্যোগ দ্রæত সময়ের মধ্যে বাস্তবায়নের কথা বলা হয়। এর মধ্যে ফুটপাতের হকার উচ্ছেদের উদ্যোগ অন্যতম।
বহিরাগত হকার উচ্ছেদের পর থকেই গত দুই সপ্তাহ ধরে রাজপথে পুনর্বাসন অথবা ফুটপাতের বসার অনুমতি চেয়ে আন্দোলন করছেন হকাররা।