• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নদীমাতৃক বাংলাদেশকে ধরে রাখার জন্য বিআইডব্লিউটিএ নিরলসভাবে কাজ করে যাচ্ছে: নৌপ্রতিমন্ত্রী

প্রকাশ: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ ৩:৪৯
আপডেট: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ ৩:৪৯

9698969

নদীমাতৃক বাংলাদেশকে ধরে রাখার জন্য বিআইডব্লিউটিএ নিরলসভাবে কাজ করে যাচ্ছে: নৌপ্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক

নদীমাতৃক বাংলাদেশকে ধরে রাখার জন্য বিআইডব্লিউটিএ’র কর্মকর্তা কর্মচারীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর। তার মধ্যে একটি দিন সকলে মিলিত হয়ে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ- তাদেরকে বাড়তি আনন্দ ও বিনোদন দিচ্ছে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

এসময় অন্যান্যদের মধ্যে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, সদস্য (প্রকৌশল) মোহাম্মদ মনোয়ার উজ জামান, সদস্য (পরিকল্পনা ও পরিচালন) মো: সেলিম ফকির, সদস্য (অর্থ) কমান্ডার মোঃ রফিউল হাসাইন(অব:), বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আহ্বায়ক মোঃ সাজিদুর রহমান এবং বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

বিআইডব্লিউটিএ’র ১৭টি বিভাগের ২০০০ প্রতিযোগী ৪২টি ইভেন্টে অংশ নেয়।

ক্রীড়াবিদদের শপথ বাক্য পাঠ করান বিআইডব্লিউটিএ’র পরিচালক (প্রশাসন ও মানব সম্পদ) কাজী ওয়াকিল নওয়াজ। মশাল প্রজ্জ্বলন করেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সদস্য সচিব মোঃ মুনছুর আলী মোল্লা। প্রতিযোগীদের মার্চ পাস্ট পরিচালনা করেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার যুগ্ম আহ্বায়ক মোঃ আক্তার হোসেন।

দীর্ঘদিন ধরে কারাবন্দি রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু সাঈদ চাঁদের অসুস্থ স্ত্রীসহ পরিবারের সদস্যদের খোঁজ-খবর নিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রাজশাহীর চারঘাট উপজেলার মারিয়া গ্রামে শুক্রবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৪, সকালে আবু সাঈদ চাঁদের বাড়িতে যান রিজভী। এসময় তার গুরুতর অসুস্থ স্ত্রী ও ছেলে রাকিবুল হাসান অলিভের সঙ্গে দেখা করেন এবং কারাবন্দি আবু সাঈদ চাঁদের খোঁজ-খবর নেন তিনি।
রিজভীর সঙ্গে ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম, আরিফুর রহমান তুষার।
এ সময় পরিবারের সদস্যরা জানান, আবু সাঈদ চাঁদ মিথ্যা মামলায় দীর্ঘ সময় ধরে কারাবন্দি থাকায় তিনি অসুস্থ হয়ে পড়েছেন। এছাড়া তাকে বিভিন্ন জেলায় রিমান্ডে নিয়ে নানাভাবে নাজেহাল করা হয়েছে। বর্তমানে কারাগারে তিনি অমানবিক জীবন যাপন করছেন। পরিবারের সদস্যরা অবিলম্বে তার মুক্তি দাবি জানান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com