এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম স্বপনের পক্ষে নির্বাচনী প্রচারণা করায় ২ পোলিং অফিসারের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুরপাক খাচ্ছে।
জানা গেছে, তালিকা ভুক্ত পোলিং অফিসার ও চৈতনকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইদুল শাহিন সোমবার (১৩ মে) বিকালে বিশনন্দী এলাকায় চেয়ারম্যান সিরাজ, প্রার্থীর স্ত্রী তামান্না আক্তারের সাথে সরাসরি নির্বাচনী প্রচারণায় অংশ নেন।
বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমডি স্বপন নামের একজনে পোষ্ট করলে বিষয়টি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।
অপরদিকে সদাসদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামিম আহমেদ তার ব্যাক্তিগত আইডি থেকে সাইফুল ইসলামকে জয়যুক্ত করার জন্য আহবান জানান। একজন ভোট গ্রহণ কর্মকর্তা হয়ে এই ভাবে ভোট চাওয়ায় ভালো ভাবে দেখছেন না সাধারণ ভোটাররা। ভোটার কামাল হোসেন, আমজাদ হোসেন, আবুল কালামসহ অনেকে জানান, আমাদের ভোট নেয়ার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার যদি প্রার্থীর পক্ষে ভোট চান তা হলে আমাদের আর কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে না, তারাই আমাদের ভোট দিয়ে দিবে।
এই ব্যাপারে চেয়ারম্যান প্রার্থী শাহজালাল মিয়া জানান, ভোট গ্রহণ কর্মকর্তারা ভোট চাইলে কিভাবে নির্বাচন সুষ্ঠু হবে। তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়ার জন্য দাবী জানান। রিটানিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব-আল-রাব্বি জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নিব।












