• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বাচাঁর আকুতি জানিয়ে সহযোগিতা কামনা দরিদ্র পিতার শিশু কন্যা সাদিয়ার

প্রকাশ: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২ ১:২৫
আপডেট: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২ ১:২৫

9660006

বাচাঁর আকুতি জানিয়ে সহযোগিতা কামনা দরিদ্র পিতার শিশু কন্যা সাদিয়ার

ডাক্তারের ভুল চিকিৎসার শিকার হয়ে চট্টগ্রাম জেলার অন্তর্গত রাউজান উপজেলাধীন ৭নং রাউজান ইউনিয়ন এর মোহাম্মদপুর গ্রামের পানি চত্তরী (দানু মিয়া সওদাগর বাড়ি) এলাকার অসহায় মোহাম্মদ ফজলুল বারীর ১১ বছর বয়সী শিশু কন্যা সাদিয়া আক্তার চট্টগ্রাম নগরীর চাঁদগাও International Medical college and hospital এর বেডে মৃত্যুর সাথে পান্জা লড়ছে।

চট্টগ্রামের একটি হসপিটালে Appendicitis অপারেশনে ভুল এবং পূনরায় অপারেশনের সেলাই করতে গিয়ে খাদ্য নালীতে আঘাত প্রাপ্ত হয়ে শিশু সাদিয়া আক্তারের অবস্হা সংকটাপন্ন। দফা দফায় ভুল অপারেশন ও চিকিৎসার কারনে শিশু সাদিয়ার জীবনের প্রদীপ আজ নিভঁতে বসেছে।

সাদিয়ার পিতা মোহাম্মদ ফজলুল বারী একজন স্বল্প আয়ের মানুষ, দীর্ঘদিন চিকিৎসায় নিজের জমানো সকল টাকা পয়সা ব্যায় করে তাঁর সকল বন্ধুবান্ধব আত্নীয়ের কাছ থেকে নিয়ে এতদিন চিকিৎসা চালিয়ে গেছেন। বর্তমানে এই ব্যায় বহুল চিকিৎসা এবং আগামী সপ্তাহে আরেকটি চূড়ান্ত অপারেশন এর সিদ্ধান্ত রয়েছে। এই মূহুর্তে নি:স্ব পিতার পক্ষে আর চিকিৎসা ব্যায় নির্বাহ করা সম্ভব না।

এমতাবস্থায় সম্বলহীন ও অসহায় পিতা তার মেয়েকে বাচানোর জন্য সামর্থ্যবানদের সহযোগিতা কামনা করেছেন। অশ্রুভরা নয়নে একজন পিতা মেডিক্যাল বেডে শুয়ে অপরাশনের যন্ত্রণায় কাতরানো তার মেয়ের বাচাঁর আকুতির কথা প্রকাশ করেন।

রাউজান মোহাম্মদপুর প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর মেধাবী ছাত্রী এই সাদিয়া আক্তার। তার বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে সাদিয়াকে সুস্থ করে তুলতে দেশ ও প্রবাসী সামর্থবান, বিত্তশালীদের প্রতি নিবেদন জানিয়েছেন। নিজের পরিবারের একজন শিশু অসুস্হ চিন্তা করে এই মাসুম বাচ্চা মেধাবী ছাত্রী সাদিয়াকে বাঁচাতে এগিয়ে আসুন। নিস্পাপ শিশু সাদিয়া আবারও পরিপূর্ণ সুস্থ হয়ে ফিরে আসুক তার পরিবার ও খেলার সাথীদের মাঝে।

সাদিয়াকে সহযোগিতা করতে বিকাশ নাম্বার যথাক্রমে : + 880 18 1907 6207 (মৌলানা সোহেল), +880 18 1644 8435 (রাজু)।

বিকাশ করার পর অনুগ্রহ পূর্বক Golam Mamun Jabu নামক ফেইসবুক আইডি’র ম্যাসেঞ্জার ইনবক্সে (অর্থাৎ মোহাম্মদপুর কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি গোলাম মামুন জাবু সাহেবের ফেইসবুক ম্যাসেঞ্জার ইনবক্স) প্রেরিত টাকার সংখ্যা ও প্রেরকের ঠিকানাটা পাঠানোর জন্য অসুস্থ সাদিয়ার পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানিয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com