• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সুমহান মাস : জাফর পাঠান

প্রকাশ: রবিবার, ২৬ মার্চ, ২০২৩ ২:৫৮
আপডেট: রবিবার, ২৬ মার্চ, ২০২৩ ২:৫৮

0000

সুমহান মাস : জাফর পাঠান

সুমহান- পবিত্র- এক মহিরুহ মাস
করে ছায়া বিস্তার- এই ধরিত্রীর বুকে,
পূর্বাভাস মহান আল্লাহ দিয়েছিলেন
আদম(আ) এর ভেতর রূহ-নূর ফুঁকে।

হুজুরী দিলে পালিত- নফল এবাদত
অন্নান্য মাসের হয়- ফরজের সমান,
ধৈর্য সাধন গুণাগুনে আর ঐশী দানে
এই মাস মহান- এই মাস সুমহান।

এ মাসে সাধিত- একটি ফরজ সাধন
অন্যমাসের- সত্তর ফরজ সমতুল্য,
বিচার দিবসে- কামিয়াব হবেন তারা
দিবেন যারা নেক আমলে সিয়াম মূল্য।

আত্মসংযম, আত্মশুদ্ধি ও তাকওয়া
অর্জন করবে যে- ভাগ্যবান মুসলিম,
থাকেনা তার মৃত্যুভয়- হারানোর ভয়
শুধু ব্যতিক্রম, মনুষ্যত্বহীন জালিম।

সিয়ামের নূর বাতি- জ্বলুক ঘরে ঘরে
ধরার বুকে আসুক শান্তি, একে-অপরে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com