• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কোটা সংস্কার আন্দোলন : ফের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

প্রকাশ: রবিবার, ১৪ জুলাই, ২০২৪ ৪:৪২
আপডেট: রবিবার, ১৪ জুলাই, ২০২৪ ৪:৪২

কোটা সংস্কার আন্দোলন : ফের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

জনতার আওয়াজ ডেস্ক
সরকারি চাকরির সব গ্রেডে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। স্মারকলিপিতে তারা শুধু অনগ্রসর গোষ্ঠীর জন্য ৫ শতাংশ কোটা রেখে এ সংক্রান্ত আইন সংস্কারের দাবি জানান।

রবিবার (১৪ জুলাই) বিকেল ৩টার দিকে বঙ্গভবনে থেকে বেরিয়ে আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। এছাড়া পাশাপাশি আগামী ২৪ ঘণ্টার মধ্যে সংসদ অধিবেশন ডেকে কোটা সংস্কারের দাবি জানানো হয় এতে।

তিনি জানান, স্মারকলিপিতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

আন্দোলনের আরেক সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, আগামী ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। দাবি আদায় না হলে কঠোর থেকে কঠোর কর্মসূচি দেওয়া হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 

[interactive_divitional_maps_bd]

সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com,


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com