• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জমকালো আয়োজনে তিতুমীরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

প্রকাশ: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫ ৫:০৪
আপডেট: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫ ৫:০৪

985896

জমকালো আয়োজনে তিতুমীরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

তিতুমীর কলেজ প্রতিনিধি

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে জমকালো আয়োজনের মাধ্যমে শুরু হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন- সরকারি তিতুমীর কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।

রবিবার (২৬ জানুয়ারি) সকাল ৯০টা ৩০ মিনিটে বেলুন উড়িয়ে ও উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন- সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রানী মন্ডল।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. মিজানুর রহমান, শিক্ষক পরিষদ সম্পাদক অধ্যাপক কামাল হায়দার ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন কমিটির আহবায়ক অধ্যাপক এস. এম. আসাদুজ্জামান ও কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ৷

এসময় কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রানী মন্ডল পড়াশোনার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, শিক্ষার্থী হিসেবে তোমাদের প্রথম কাজ পড়াশোনা করা হলেও জীবনে খেলাধুলারও প্রয়োজন আছে। খেলাধুলা যে একজন মানুষকে শুধু শুধু শারীরিকভাবে সুস্থ রাখে তাই নয়, মানসিকভাবেও সুস্থ রাখে।

এছাড়া তিনি আরও বলেন, আমরা সারাবছর একাডেমিক কার্যক্রম ও পড়াশোনা নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে, বছরে একটা দিন আমরা শুধু খেলাধুলা করে কাটাবো এরকম একট দিন বের করা কঠিন হয়ে যায় আমাদের জন্য। তাই আজকের এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন, যে দিনটাকে আমরা শুধুই খেলাধুলা করার মাধ্যমে কাটাতে চাই৷

তিতুমীর কলেজের এই ক্রীড়া প্রতিযোগিতা চলবে ২৬, ২৭, ২৯ ও ৩০ জানুয়ারি৷ একই সাথে আগামী ১০ ফেব্রুয়ারি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা কথা রয়েছে।

আজ উদ্বোধনী আসরে ছেলে-মেয়ে উভয়ের জন্যই ১০০ মিটার দৌড়, চাকতি নিক্ষেপ ও গোলক নিক্ষেপ এর আয়োজন ছিল।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com