• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দুই মেয়েকে নিয়ে জাপানে ‘পালানোর চেষ্টা’ জাপানি মায়ের, অতঃপর…

প্রকাশ: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২ ৬:৩১
আপডেট: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২ ৬:৩১

jpeg 127

দুই মেয়েকে নিয়ে জাপানে ‘পালানোর চেষ্টা’ জাপানি মায়ের, অতঃপর…

বাংলাদেশ থেকে দুই সন্তান নিয়ে জাপানে যাওয়ার চেষ্টার সময় জাপানি নারী নাকানো এরিকোকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দিয়েছে পুলিশ।

শুক্রবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়। 

পুলিশ বলছে, আদালতের নির্দেশনা অমান্য করে তিনি দুই মেয়েকে নিয়ে পালিয়ে যাচ্ছিলেন।

পুলিশ সূত্র জানায়, দুই মেয়ে তাদের মায়ের হেফাজতে ছিল। গতকাল রাত সাড়ে ১২টার সিঙ্গাপুর উড়োজাহাজের একটি ফ্লাইটে তারা জাপানে যাওয়ার চেষ্টা করেন। যেহেতু আদালতের নির্দেশনা ছিল না, তাই তাদের যেতে দেওয়া হয়নি।

এ বিষয়ে দুই মেয়ের বাবা ইমরান শরীফ গণমাধ্যমকে বলেন, বিষয়টি আদালতে বিচারাধীন। আপিল বিভাগের রায় অমান্য করে পারিবারিক আদালতের চূড়ান্ত রায় হওয়ার আগে দুই মেয়েকে নিয়ে মা জাপানে পালিয়ে যাচ্ছিলেন। 

তিনি বলেন, এ বিষয়ে ২৭ ডিসেম্বর আমি আপিল বিভাগে অভিযোগ করব।

জাপানি চিকিৎসক নাকানো এরিকোর সঙ্গে বাংলাদেশি প্রকৌশলী ইমরান শরীফের বিয়ে হয় ২০০৮ সালে। দাম্পত্য কলহের জেরে ২০২০ সালের শুরুতে বিচ্ছেদের আবেদন করেন এরিকো। এরপর ইমরান স্কুলপড়ুয়া বড় দুই মেয়েকে নিয়ে বাংলাদেশে চলে আসেন। ছোট মেয়ে জাপানে এরিকোর সঙ্গে থেকে যান। মেয়েদের জিম্মা পেতে করোনাভাইরাস মহামারির মধ্যে গত বছর জুলাই মাসে বাংলাদেশে আসেন এই জাপানি নারী। তিনি হাইকোর্টে রিট আবেদন করলে তাদের সমঝোতায় আসতে বলেন বিচারক।

কিন্তু ওই দম্পতি সমঝোতায় না আসায় কয়েক মাস ধরে শুনানির পর হাইকোর্ট দুই সন্তানকে বাবার হেফাজতে রাখার সিদ্ধান্ত দেন। পাশাপাশি মা যাতে সন্তানদের সঙ্গে দেখা করতে পারেন, তা নিশ্চিত করতে বাবাকে খরচ দিতে বলা হয়।

হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন শিশুদের মা নাকানো এরিকো। পরে আপিল বিভাগ এক আদেশে শিশু দুটিকে মায়ের জিম্মায় রাখার নির্দেশ দিলেও বাবা তা না মানায় বিচারকরা উষ্মা প্রকাশ করেন। পরে আদালত শিশু দুটিকে বাবার হেফাজত থেকে এনে তাদের সঙ্গে কথা বলে এবং পরে মায়ের হেফাজতে দেওয়ার আদেশ দেন। আপিল বিভাগের রায়েও দুই শিশুকে মায়ের কাছে রাখার অনুমতি দেওয়া হলো।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com