২০ মার্চ ২০২৩ রবিবার সকালে হাজারিবাগ ঝাউতলা বালুরমাঠ সংলগ্ন শেরেবাংলা পথকলি স্কুলে
জাতীয় শিশু দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ২০২৩ উপলক্ষে
শেরে বাংলা পথকলি স্কুল
সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে চিত্রাংকন প্রতিযোগিতা ও খাবার বিতরণ অনুষ্ঠান শেরে বাংলা গবেষণা পরিষদের আয়োজনে সভাপতিত্ব করেন স্কুল কমিটির সভাপতি আর কে রিপন।প্রধান অথিতির বক্তব্য রাখবেন জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মন্জুর হোসেন ঈসা, বক্তব্য রাখেন সেলিনা আক্তার, স্কুলের প্রধান শিক্ষক শান্তনা আক্তার, মাকসুদা আক্তার তিশা,ইলিয়াস সহ প্রমুখ।
মো.মন্জুর হোসেন ঈসা বলেন,আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত,আমরা পথকলি শিশুদের মাঝে আগামী দিনের শেরেবাংলা, ভাসানী, মুজিব, নজরুল কে দেখতে পায়।তাদের কে আমরা মানবিক মানুষ হিসাবে গড়ে তুলতে চায়।শিশুদের অধিকার প্রতিষ্ঠা করতে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। আমরা শিশুদের সাথে ঈদ উৎসব করতে চায়,আসুন সবাই মিলে সুবিধা বঞ্চিত শিশুদের পাশে দাঁড়ায়।













