• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অস্ট্রেলিয়ার মেলবোর্নে ‘হেলেন কেলার’

প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬ ২:৪০
আপডেট: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬ ২:৪০

965936952

অস্ট্রেলিয়ার মেলবোর্নে ‘হেলেন কেলার’

বিনোদন ডেস্ক
ছবিঃ সংগৃহীত
নাট্যসংগঠন স্বপ্নদলের মনোড্রামা ‘হেলেন কেলার’। মঞ্চের আলোচিত এই নাটকটি দেশের পাশাপাশি দেশের বাইরেও মঞ্চস্থ হয়েছে। ইতিপূর্বে ‘হেলেন কেলার’ প্রযোজনাটি জাপানের টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের আমন্ত্রণে এবং ভারতের চারটি আন্তর্জাতিক নাট্যোৎসবে প্রদর্শনীর মাধ্যমে প্রশংসিত হয়েছে। পাশাপাশি দেশের সীমা ছাড়িয়ে ইতোমধ্যে ছয়টি আন্তর্জাতিক ভার্চুয়াল থিয়েটার ফেস্টিভ্যালে অংশ নিয়েছে।
এবার অস্ট্রেলিয়ার স্বনামখ্যাত নাট্যসংগঠন রেনেসাঁ ড্রামা সোসাইটি মেলবোর্নের আমন্ত্রণে আগামী ৬ জুন ‘হেলেন কেলার’ মেলবোর্নে মঞ্চায়িত হতে যাচ্ছে। এমনটি নিশ্চিত করেছেন স্বপ্নদলের কর্ণধার ও নাটকের নির্দেশক জাহিদ রিপন।
এর আগে বৃহস্পতিবার ২১ মে সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাটকটি মঞ্চস্থ হবে। হেলেন কেলারের জীবন-কর্ম-স্বপ্ন-সংগ্রাম-দর্শনভিত্তিক এই নাটকটি রচনা করেছেন অপূর্ব কুমার কুণ্ডু। নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। এতে অভিনয় করেছেন জুয়েনা শবনম।
দৃষ্টি, বাক ও শ্রবণপ্রতিবন্ধী হওয়া সত্ত্বেও প্রবল আত্মবিশ্বাস আর শিক্ষয়িত্রী অ্যান স্যুলিভানের অতিমানবিক প্রেরণায় হেলেন কেলারের সব নেতিবাচকতার বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর কাহিনি নিয়ে আবর্তিত হয়েছে নাটকটি। এতে হেলেন কেলারের নিজ শিক্ষয়িত্রী অ্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষ্যে প্রকাশিত হয় চার্লি চ্যাপলিন-মার্ক টোয়েন-কেনেডি-আইনস্টাইন প্রমুখ বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বের সান্নিধ্যে তার জীবনের সমৃদ্ধির কথা। উন্মোচিত হয় পাশ্চাত্যের হেলেন কেলারের জীবনে প্রাচ্যের রবীন্দ্রনাথ ঠাকুর তথা রবীন্দ্রদর্শনের প্রবল প্রভাবের প্রকৃত স্বরূপ! উঠে আসে নারী জাগরণ-মানবতাবাদের পক্ষে এবং যুদ্ধ-ধ্বংস-সহিংসতা-বর্ণবাদ তথা আণবিক অস্ত্রের বিরুদ্ধে তার স্পষ্ট অবস্থানের কথা। পাশাপাশি ব্যক্তিজীবনের নানা পূর্ণতা-অপূর্ণতার প্রসঙ্গও উঠে এসেছে।
নাটকটির মঞ্চ-আলোক পরিকল্পনা করেছেন ফজলে রাব্বি সুকর্ণ এবং প্রযোজনা-ব্যবস্থাপনায় রয়েছেন শাখাওয়াত শ্যামল।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com