• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জীবনের জন্য পড়াশোনা, পড়াশোনার জন্য জীবন নয়

প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫ ১:০৬
আপডেট: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫ ১:০৬

960008

জীবনের জন্য পড়াশোনা, পড়াশোনার জন্য জীবন নয়

বিনোদন ডেস্ক

ফাইল ছবি। সংগৃহীত

সদ্যই ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ। যা গতবারের চেয়ে অনেকটাই কম। ২০২৪ সালে পাসের হার ছিল ৮৩.০৪ শতাংশ।

এদিকে ছোট পর্দার অভিনেত্রী কেয়া পায়েল পরীক্ষার্থীদের উদ্দেশে ফেসবুকে এক পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি উল্লেখ করেছেন যে, জীবনের জন্য পড়াশোনা পড়াশোনার জন্য জীবন নয়।

সামাজিক মাধ্যম ফেসবুকে কেয়া পায়েল লিখেছেন, ‘জীবনে মানুষের মতো মানুষ হওয়াটাই সবচেয়ে বড় সার্টিফিকেট। জীবনের জন্য পড়াশোনা, পড়াশোনার জন্য জীবন নয়। এসএসসি রিজাল্ট ২০২৫।’

মন্তব্যের ঘরে নেটিজেনরা অভিনেত্রীর সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। একজন লিখেছেন, ‘একদম ঠিক বলেছ আপু তবে মানুষ মনে করে পড়াশোনায় জীবন পড়াশোনার বাইরে কিছুই নাই।’ আরেকজনের ভাষ্যে, ‘সফলতা এমনি এমনি আসে না, এর জন্য কঠোর পরিশ্রম ও ধৈর্য দরকার।’

প্রসঙ্গত, চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ১০ এপ্রিল। পরীক্ষা শেষ হয় ১৩ মে। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত-অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। ২০২৪ সালের তুলনায় এবার প্রায় এক লাখ পরীক্ষার্থী কম ছিল। এবার ফল তৈরি হয়েছে ‘বাস্তব মূল্যায়ন’ নীতিতে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com