• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মহিলা সমিতিতে প্রাচ্যনাটের ‘আগুনযাত্রা’

প্রকাশ: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২ ৮:৪৩
আপডেট: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২ ৮:৪৩

9663253

মহিলা সমিতিতে প্রাচ্যনাটের ‘আগুনযাত্রা’

মঞ্চে নতুন নাটক নিয়ে এসেছে নাট্যদল ‘প্রাচ্যনাট’। নাটকের নাম ‘আগুনযাত্রা’। আগামীকাল (২৩ ডিসেম্বর) রাজধানীর মহিলা সমিতি নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা ৭টায় নাটকটি প্রর্দশীত হবে। এটি প্রাচ্যনাটের ৪১তম প্রযোজনা। ভারতের নাট্যকার মহেশ দাত্তানির লেখা ‘সেভেন স্টেপ অ্যারাউন্ড দ্য ফায়ার’ থেকে অনুবাদ করেছেন শহীদুল মামুন। রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম।

নাটকটি প্রসেঙ্গ নির্মাতা আজাদ আবুল কালাম জানান, উমা একজন গবেষক। তার গবেষণার বিষয় হিজড়া বা রূপান্তরকামী মানুষ অথবা তৃতীয় লিঙ্গ। এই গবেষণার সূত্র ধরে সে কমলার হিজরার হত্যাকাণ্ডের সূত্র খুঁজে পায়। কমলাকে পুড়িয়ে মারা হয়েছে এবং এই হত্যাকাণ্ডের জন্য আনারকলি নামে আরেক হিজড়া হাজতবাস করছে। উমার স্বামী জেল পুলিশে ঊর্ধ্বতন কর্মকর্তা, সেই সুবাদে আনারকলির সাথে সাক্ষাত করা সহজ হয় উমার এবং আরও কিছু সূত্র খুঁজে খুঁজে সে হিজড়াদের ডেরায় প্রবেশ করে। উমার এই গবেষণা শুধু গবেষণার মধ্যে সীমাবদ্ধ থাকে না, সে জড়িয়ে পড়ে এই সম্প্রদায়ের মানুষদের সাথে মায়া আর দায়িত্বের বন্ধনে। উমার হারিয়ে যাওয়া এক ভাই বা বোন তৃতীয় লিঙ্গের। উমা যেন তাকেও খুঁজে ফেরে। ঘটনার সত্যতা উদঘাটন করতে গিয়ে উমা অনেক অজানা অচেনা জগত আবিষ্কার করে- সেই সাথে কমলার হত্যাকাণ্ডের রহস্যও উদঘাটিত হয়।

এতে অভিনয় করেছেন শা‌হেদ আলী কাজী তৌ‌ফিকুল ইসলাম ইমন, চেতনা রহমান ভাষা, শার‌মিন আক্তার শর্মী, প্রদ্যুৎ কুমার ঘোষ, মো: আব্দুর র‌হিম খান, র‌কি খান, তান‌জি কুন, মো. শ‌ওকত হো‌সেন, ডায়ানা ম্যার‌লিন, ফয়সাল সাদী, আহ‌মেদ সাকি, এ কে এম ইতমাম, তমাল, রানা না‌ভেদ, উচ্ছ্বাস তালুকদার।

মঞ্চ ও আলো পরিকল্পনা করেছেন মোঃ সাইফুল ইসলাম। সংগীত পরিকল্পনায় রাহুল আনন্দ। কো‌রিওগ্রা‌ফি করেছেন স্নাতা শাহ‌রিন। প্রপস পরিকল্পনা করেছেন তান‌জি কুন এবং পোশাক পরিকল্পনা করেছেন আফসান আনোয়ার। ভিডিও নির্মাণ ও প্রক্ষেপণে রয়েছেন শাহরিয়ার শাওন ও রিপন কুমার দাস ধ্রুব।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com