• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মিস ইউনিভার্সের মঞ্চে প্রথমবার সৌদি আরবের প্রতিনিধি

প্রকাশ: বুধবার, ২৭ মার্চ, ২০২৪ ৫:৪০
আপডেট: বুধবার, ২৭ মার্চ, ২০২৪ ৫:৪০

96969

মিস ইউনিভার্সের মঞ্চে প্রথমবার সৌদি আরবের প্রতিনিধি

বিনোদন ডেস্ক

সৌদি আরবের ইতিহাসে এই প্রথমবার! কোনো সুন্দরী সৌদির প্রতিনিধিত্ব করবে মিস ইউনিভার্সের মঞ্চে। বোরখা-আবায়ার দেশ হিসাবেই পরিচিত সৌদি আরব। রক্ষণশীল এই মুসলিম দেশে মেয়েদের উপর আজও নানারকম বিধিনিষেধ রয়েছে। তবে প্রতিবন্ধকতার সব আগল ভাঙলেন ২৭ বছরের রুমি আলকাহতানি।

এই সুন্দরী মডেল ইতিহাসে নাম লেখালেন প্রথমবারের মতো ব্রহ্মাণ্ড সুন্দরীর মঞ্চে সৌদি আরবের প্রতিনিধি হিসাবে। প্রিন্স মোহাম্মদ বিন সালমানের হাত ধরে একটু একটু করে রক্ষণশীলতার চাদর খুলছে সৌদি আবর। কিছুদিন আগেই অমুসলিম কূটনীতিবিদরা মদ্যপানের অনুমতি পেয়েছেন। এবার রুমি আলকাহতানির বিশ্ব সৌন্দর্যের এই মঞ্চে অংশ নেওয়াটাকে অনেকে সেই ধারাবাহিকতারই অংশ বলেই মনে করছেন।

ধর্মীয় বাধ্যবাধকতার কারণেই মিস ইউনিভার্সের মঞ্চে গত ৭২ বছর কোনও প্রতিনিধি পাঠায়নি সৌদি আরব। এবার এই বাধ্যবাধকতা থেকে বেরিয়ে আসছে মধ্য প্রাচ্যের এই দেশ। গত সোমবার মিস ইউনিভার্সে সৌদি আরবের প্রতিনিধি হিসেবে আলকাহতানির নাম ঘোষণা করা হয়েছে।

কে এই রুমি আলকাহতানি?

পেশায় মডেল আলকাহতানির বয়স ২৭ বছর। অনলাইন ইনফ্লুয়েন্সার হিসেবেও জনপ্রিয় তিনি। ইনস্টাগ্রামে ভেরিফায়েড অ্যাকাউন্টে আলকাহতানিকে ফলো করেন ১ মিলিয়ান অর্থাৎ ১০ লাখ নেটিজেন। রিয়াদে জন্ম তার।

তার রূপের জাদুতে মুগ্ধ নেটপাড়া। তিনি জানান, ‘২০২৪ সালের মিস ইউনিভার্সে সৌদি আরবের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি।’ তিনি আরও যোগ করেন, ‘আমি বহির্বিশ্বের সংস্কৃতি সম্পর্কে অবগত হতে চাই। পাশাপাশি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য আমি ছড়িয়ে দিতে চাই’। এর আগেও বহু আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়েছেন আলকাহতানি। কয়েক সপ্তাহ আগেও তিনি মালয়েশিয়ায় মিস অ্যান্ড মিসেস গ্লোবাল এশিয়ায় অংশ নেন। তার ঝুলিতে রয়েছে, ‘মিস মিডল ইস্ট’, ‘মিস আরব ওয়ার্ল্ড পিস ২০২১’-এর খেতাব।

গত বছর প্রতিবেশী মুসলিম রাষ্ট্র পাকিস্তানের হয়ে মিস ইউনিভার্সের মঞ্চে ইতিহাস লিখেছিলেন এরিকা রবিন। মিস ইউনিভার্সের সুইম স্যুট রাউন্ডে বুরকিনিতে র‌্যাম্পে হেঁটে ঝড় তুলেছিলেন এরিকা। শরীর প্রদর্শন নয়, বরং গোটা শরীর ঢেকেই মিস ইউনিভার্সের মঞ্চে আলোচনার কেন্দ্রে উঠে আসেন পাক-সুন্দরী। আবায়া ছেড়ে কি বিকিনি বা মনোকিনিতে মঞ্চে হাঁটবেন রুমি? নাকি এলিকার মতো তিনিও বাছবেন বুরকিনি?


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com