বিশেষ প্রতিনিধি
ছবি সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়া শাখার উদ্যোগে সিডনির বাংলাদেশি অধ্যুষিত এলাকা লাকেম্বা লাইব্রেরী হলে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) অনুষ্ঠিত এই মাহফিলে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যুক্ত হন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী এমপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সম্পাদক পদ মর্য্যাদা) মোহাম্মদ অমি ফেরদাউস।
আমন্ত্রীত বিশেষ অতিথি হিসাবে ভার্চুয়ালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হক, বিএনপি অস্ট্রেলিয়া শাখার সভাপতি তাওহিদুল ইসলাম ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়া শাখার সদস্য সচিব জাহিদুর রহমান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়া শাখার আহ্বায়ক মো. মশিউর রহমান তুহিন। পরিচালনায় ছিলেন ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. মুরাদ হোসেন।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি অস্ট্রেলিয়া শাখার সহ সভাপতি ফায়জুর রহমান, সাংঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মনজুরুল ইসলাম আলমগীর, যুবদল অস্ট্রেলিয়া শাখার আহ্বায়ক জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়া শাখার যুগ্ম আহ্বায়ক খাজা দাউদ হোসেন, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান লাভু, মোতাহের হোসেন, ওয়ারেছ মাহমুদ, সিনিয়র সদস্য মোহাম্মদ মোবারক হোসেন, স্বেচ্ছাসেবক দল নিউ সাউথ ওয়েলস শাখার আহ্বায়ক মিঠু বেপারী ও সদস্য সচিব মোহাম্মদ নূর আলম।
প্রধান অতিথির বক্তব্যে এস এম জিলানী বলেন, ‘বিএনপি জনগণের ভোট পেয়ে রাষ্ট্র ক্ষমতায় এসেছে। আমাদের সকলকে আগামী দিনে সতর্ক থেকে মোকাবেলা করতে হবে।’
ইয়াসিন আলী তার বক্তব্যে বলেন, ‘জনগণই বিএনপির প্রকৃত বন্ধু। তাই বিএনপিও সবসময় জনগণের উপর ভরসা করে ক্ষমতায় এসেছে।’ তিনি অস্ট্রেলিয়া স্বেচ্ছাসেবক দলের প্রশংসা করে বলেন, ‘এই সংগঠন আওয়ামী বিরোধী আন্দোলনসহ গত নির্বাচনে খুব শক্তিশালী ভূমিকা পালন করে। যা সকলের জন্য অনুকরণীয়।’
সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বলেন, ‘বর্তমানে বাংলাদেশে তারেক বসন্ত চলছে। এই বসন্তে আমাদের সকলকে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। সেজন্যে এই মুহুর্তে আমাদের ঐক্যের কোনো বিকল্প নেই।’













