• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অনেক কঠিন সময় পার করতে হবে আমাদের : অর্থমন্ত্রী

প্রকাশ: শুক্রবার, ১০ জুন, ২০২২ ৯:৫৩
আপডেট: শুক্রবার, ১০ জুন, ২০২২ ৯:৫৩

jonotarawaz 57

অনেক কঠিন সময় পার করতে হবে আমাদের : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘২০২২–২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অনেক কঠিন সময় অতিক্রম করতে হবে।’ আজ শুক্রবার বিকেল ৩টার পর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

তিনি বলেছেন, ‘এই অর্থবছরে অনেক চড়াই-উৎরাই আসবে। তবে এবারের বাজেট বাস্তবায়ন হলে, দেশের অর্থনীতি আগের তুলনায় অনেক শক্তিশালী হবে।’

এর আগে বিকেল ৩টা ১০ মিনিটে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলন শুরু হয়। এতে প্রস্তাবিত বাজেটের বিষয়ে কথা বলছেন অর্থমন্ত্রী।

উল্লেখ্য, চরম এক বৈরী প্রেক্ষাপটে সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা আনার চ্যালেঞ্জ নিয়ে নতুন ২০২২-২৩ অর্থবছরের জন্য গতকাল বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। প্রস্তাবিত বাজেটের মোট আকার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com