• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভিপি সফিক উদ্দিন সমর্থনে নিউজার্সিতে নাগরিক ঐক্য সমর্থক’ কমিটি গঠন

প্রকাশ: সোমবার, ১৮ এপ্রিল, ২০২২ ৯:৩৩
আপডেট: সোমবার, ১৮ এপ্রিল, ২০২২ ৯:৩৩

11111

ভিপি সফিক উদ্দিন সমর্থনে নিউজার্সিতে নাগরিক ঐক্য সমর্থক’ কমিটি গঠন

প্রেসবিজ্ঞপ্তি: গোলাপগঞ্জ উপজেলা পরিষদের আসন্ন উপ-নির্বাচনে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী ঢাকাদক্ষিণ ডিগ্রী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি এবং সমাজসেবক গোলাপগঞ্জের কৃতি সন্তান নিউজার্সি স্টেট আওয়ামীলীগের আহবায়ক ভিপি সফিক উদ্দিন এর সমর্থনে যুক্তরাষ্ট্র নিউজার্সিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত রবিবার(১৭ এপ্রিল) যুক্তরাষ্ট্র নিউজার্সিতে বসবাসরত গোলাপগঞ্জ বাসীর উদ্যোগে আলাউদ্দিন রছবের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাংবাদিক আলাউর খন্দকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন নিউজার্সি আওয়ামীলীগের সভাপতি আজমল আলী, জালালাবাদ এসোসিয়সেশন অব নিউজার্সির সভাপতি আহমেদ লুৎফুল হাদী কবির, বীর মুক্তিযোদ্ধা জনাব শামসুল আলম খান, আওয়ামী লীগ নেতা আবদুল মালেক চুন্নু,শামীম আহমেদ, টিপু সুলতান, আনোয়ার চৌধুরী পারেক, আবুল কালাম, আলাউদ্দিন, সাবেক ছাত্রনেতা কামাল আহমেদ, সবুজ সুমন, মোজাম্মেল হোসেন, মাসুম আহমদ, কমিউনিটি ব্যক্তিত্ব হাসান আহমেদ, লোকমান হোসেন, এজিএম জামান আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী ইসমত আলী, আসকার আহমেদ, ইসবর আলী, এবিসি নেটওয়ার্কের সিইও জনাব মাহবুব রহমান, মইন উদ্দিন, আক্তার আহমেদ, মস্তাব উদ্দিন, ফয়সাল আহমেদ, মঞ্জুরুল করিম, ফয়সাল আহমেদ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট জুবের আহমদ মতিন, গোলাম বারিক, কাউন্সিলম্যান এট লার্জ ক্যান্ডিডেট ফরিদ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী সাহিদুল ইসলাম (শাহ), মাইদুল ইসলাম শামিম, বাসদ নেতা আবুল কালাম আজাদ, যুবনেতা জাবেদ আহমদ প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে আসন্ন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের উপ-নির্বাচনে ভিপি সফিক উদ্দিন এর সমর্থনে আলাউদ্দিন রছব’কে আহ্বায়ক এবং আলাউর খন্দকার’কে সদস্য সচিব করে ২১ সদস্যবিশিষ্ট একটি নাগরিক ঐক্য সমর্থক কমিটি গঠন করা হয়।বিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com