• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নত সমৃদ্ধশালী দেশ

প্রকাশ: রবিবার, ২৭ মার্চ, ২০২২ ১১:৩৪
আপডেট: রবিবার, ২৭ মার্চ, ২০২২ ১১:৩৪

967 4

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নত সমৃদ্ধশালী দেশ

আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধিঃ রংপুর বিভাগ গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ এর আওতায় রোববার গাইবান্ধার সাঘাটা সড়ক ভায়া সরকারতাড়ী বেইলী ব্রীজ হতে সদর উপজেলার নুরুলগঞ্জ হাট পর্যন্ত সড়ক উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। এসময় উপস্থিত ছিলেন এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. সাবিউল ইসলাম, সদর উপজেলা প্রকৌশলী আব্দুল কালাম আজাদ, বাদিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাফায়েতুল হক পাভেল, আওয়ামী লীগ নেতা আতাউর রহমান, ইঞ্জিনিয়ার নুরুল আমিন পাপুল প্রমুখ।
হুইপ বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। তা ধরে রেখে এর সুফল প্রত্যেক ঘরে ঘরে পৌছে দিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নত সমৃদ্ধশালী দেশ হিসেবে বিশে^র বুকে মাথা উচু করে এগিয়ে যাবে। আলোর পথে এই যাত্রা অব্যাহত থাকবে। বাংলাদেশের মানুষ সুখী সমৃদ্ধ এবং উন্নত জীবন লাভ করবে।
উল্লেখ্য: এলজিইডি’র অধিনে ১ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে রংপুর বিভাগ গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ এর আওতায় গাইবান্ধার সাঘাটা সড়ক ভায়া সরকারতাড়ী বেইলী ব্রীজ হতে সদর উপজেলার নুরুলগঞ্জ হাট রাস্তা উন্নয়ন মূলক কাজ বাস্তবায়ন করা হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com