• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আজ রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে গণজমায়েত

প্রকাশ: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪ ১:২৫
আপডেট: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪ ১:২৫

99996

আজ রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে গণজমায়েত

ঢাবি প্রতিনিধি

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শেখ হাসিনার সরকারের নিয়োগ দেওয়া রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবিতে মঙ্গলবার (২২ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় গণজমায়েত করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

এছাড়া একই দাবিতে বিকেল ৪টায় রাজধানীর শাহবাগে জুলাই জমায়েত কর্মসূচি পালন করবে ‘ইনকিলাব মঞ্চ’ নামে একটি প্লাটফর্ম।

সম্প্রতি মানজমিনের সম্পাদক মতিউর রহমানের সঙ্গে এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেন, শেখ হাসিনার পদত্যাগের বিষয়ে কোনো দালিলিক প্রমাণ নেই। এ ঘটনায় শিক্ষার্থীরা রাষ্ট্রপতির প্রতি ফুঁসে উঠেছেন।

এ ঘটনার পর সোমবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সমাবেশে ছাত্রলীগকে নিষিদ্ধ করার পাশাপাশি রাষ্ট্রপতির পদত্যাগের দাবি জানান শিক্ষার্থীরা।

সমাবেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, চুপ্পু সাহেবকে বলতে চাই, এখনও সময় আছে, বঙ্গভবনের বিলাসিতা ছেড়ে আপনার রাস্তা বেছে নিন। এরই মধ্যে খুনি হাসিনার সংবিধান- যদিও আমরা মানি না, সেই সংবিধানের শপথভঙ্গ করেছেন। শেখ হাসিনাকে পুনর্বাসিত করার কথা ভাবলে ভুল ভাবছেন। শেখ হাসিনার পুনর্বাসন এ বাংলার মাটিতে আর কোনোদিনও হবে না। খুনি হাসিনাকে বাংলায় আসতে হবে, তাকে বিচারের মুখোমুখি করা হবে, ফাঁসিতে তাকে ঝুলতে হবে।

সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, এ বাংলার মাটিতে এখনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিচ্ছে। সাহাবুদ্দিন চুপ্পু যিনি স্বৈরাচারের দোসর ছিলেন, আমরা তার পদত্যাগের দাবি জানাই। অন্যথায় ছাত্র-জনতার পক্ষ থেকে আরও কঠোর থেকে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com