• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দলের নাম ব্যবহার করে অন্যায় করলে আগে গ্রেফতার: আমান

প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:১২
আপডেট: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:১২

9630256

দলের নাম ব্যবহার করে অন্যায় করলে আগে গ্রেফতার: আমান

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, বিএনপি গণমানুষের দল; কিন্তু দলের নাম ব্যবহার করে কেউ অন্যায় করলে তাকে আগে গ্রেফতার করতে হবে। জনগণের সেবায় প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তা সহ্য করা হবে না। জনগণ ভালোবেসে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় বসিয়েছে, তাই জনগণের সুখ-দুঃখে পাশে থাকার দায়িত্ব সরকারের। সেই অঙ্গীকার নিয়েই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ শুরু করেছেন।

সোমবার দুপুরে কেরানীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে নির্বাচন-পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উমর ফারুকের সভাপতিত্বে এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশেষ অতিথি ছিলেন- ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আমান উল্লাহ আমানের পুত্র ব্যারিস্টার ইবনে আমান অমি, কেরানীগঞ্জ সহকারী কমিশনার জান্নাতুল মাওয়া এবং দক্ষিণ কেরানীগঞ্জ সহকারী কমিশনার আফতাব আহমেদ।

আমান উল্লাহ আমান বলেন, সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও ভূমিদস্যুতা চলবে না। দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। সে যদি আমার দলের লোকও হয়, তাকে আগে গ্রেফতার করুন।

তিনি আরও বলেন, ২৪-এর যে চেতনা নিয়ে আমরা ফ্যাসিবাদমুক্ত হয়েছি, সেই বৈষম্যহীন ও ন্যায়সঙ্গত সমাজ গঠনে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

মতবিনিময় সভায় উপস্থিত সুধীজন কেরানীগঞ্জের উন্নয়নে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। সেগুলো মনোযোগ দিয়ে নোট নেন আমান উল্লাহ আমান এবং সম্মিলিত প্রচেষ্টায় বাস্তবায়নের আশ্বাস দেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com