• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নভেম্বর থেকে কাঁচাবাজারে ব্যবহার করা যাবে না পলিব্যাগ

প্রকাশ: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪ ১১:৪৬
আপডেট: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪ ১১:৪৬

9888695

নভেম্বর থেকে কাঁচাবাজারে ব্যবহার করা যাবে না পলিব্যাগ

জনতার আওয়াজ ডেস্ক

সুপার শপের পর এবার কাঁচাবাজারেও পলিথিনের শপিংব্যাগ ব্যবহার বন্ধ করতে যাচ্ছে সরকার। আগামী ১ নভেম্বর থেকে সব কাঁচাবাজারে পলিথিন ও পলিপ্রপাইলিনের তৈরি ব্যাগ ব্যবহার বন্ধ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

মঙ্গলবার ঢাকায় এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ বলেন।

তিনি বলেন, ‘পলিথিন বা পলিপ্রপাইলিনের ব্যাগ ব্যবহারে যে নিষেধাজ্ঞা আছে, সেটি কার্যকর করতে আগামী ১ অক্টোবর থেকে সুপারশপে এবং ১ নভেম্বর থেকে কাঁচাবাজারগুলোতে আইনের প্রয়োগ করা হবে।’
সূত্র : বিবিসি


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com