• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিদায় বলবেন না, বরং বলুন আবার দেখা হবে: প্রণয় ভার্মা

প্রকাশ: রবিবার, ১৭ মে, ২০২৬ ৫:১৫
আপডেট: রবিবার, ১৭ মে, ২০২৬ ৫:১৫

96006 1

বিদায় বলবেন না, বরং বলুন আবার দেখা হবে: প্রণয় ভার্মা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি :সংগৃহীত
গণমাধ্যমকর্মীদের সম্মানে বাংলাদেশে নিযুক্ত বিদায়ী ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও তার স্ত্রী মনু ভার্মার বিদায়ী সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আলাপচারিতা, স্মৃতিচারণ ও সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অতিথিদের সঙ্গে সময় কাটান হাইকমিশনার ও তার সহধর্মিণী।

শনিবার (১৬ মে) ঢাকার ইন্ডিয়া হাউসে আয়োজিত এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তারা জানান, ঢাকায় অবস্থানকালীন সময়ের এসব সুন্দর স্মৃতি তারা ব্রাসেলসে সঙ্গে করে নিয়ে যাবেন।

অনুষ্ঠানে বিদায়ী ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশ তার সবচেয়ে প্রিয় কর্মস্থলগুলোর একটি হয়ে থাকবে। দায়িত্ব পালনকালে এখানে তিনি উষ্ণ স্নেহ, আন্তরিকতা ও বন্ধুত্ব পেয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের ভালোবাসা ও আন্তরিকতার কারণে এখানে দায়িত্ব পালনের সময় তার জীবনের অন্যতম সেরা ও স্মরণীয় সময় হিসেবে বিবেচিত হবে। তিনি এ সময় বলেন, বিদায় না বলে বরং বলা উচিত ‘আবার দেখা হবে’।

জানা গেছে, প্রণয় ভার্মা সম্প্রতি বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি চলতি মাসের শেষ দিকে ঢাকা ছাড়তে পারেন বলে ধারণা করা হচ্ছে।

প্রণয় ভার্মা ২০২২ সালের ২১ সেপ্টেম্বর ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এদিকে, ভারত সরকার দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে। তিনি আগামী জুনের মাঝামাঝি সময়ে ঢাকায় এসে দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com