• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শনিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪ ১১:২৮
আপডেট: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪ ১১:২৮

966698569 7

শনিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা

জনতার আওয়াজ ডেস্ক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামী শনিবার (৩১ আগস্ট) মতবিনিময় করবেন। ওই দিন বিকেল তিনটায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ মতবিনিময় সভা শুরু হয়ে চলবে রাত ৮টা পর্যন্ত।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে।

কাদের আমন্ত্রণ জানানো হবে এমন এক প্রশ্নে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক কর্মকর্তা জানান, ‘বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর যেসব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন, এবারও তাদের সঙ্গে মতবিনিময় করা হবে।’

সূত্র জানিয়েছে, দেশের সার্বিক পরিস্থিতি, সংস্কার এবং আগামী নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনা হবে। তবে আগের বৈঠকের মতো এই বৈঠকেও আওয়ামী লীগসহ তাদের জোটের কোনো দল মতবিনিময়ে থাকবে না।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com