• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

৩৬৫ দিনই পাওয়া যাবে আম-কাঁঠাল: কৃষি সচিব

প্রকাশ: রবিবার, ৭ জুলাই, ২০২৪ ১:৪৯
আপডেট: রবিবার, ৭ জুলাই, ২০২৪ ১:৪৯

966696 5

৩৬৫ দিনই পাওয়া যাবে আম-কাঁঠাল: কৃষি সচিব

জনতার আওয়াজ ডেস্ক

কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার বলেছেন, চাল উৎপাদনে বাংলাদেশ সয়ংসম্পূর্ণ হয়েছে। নিকট ভবিষ্যতে ফল উৎপাদনেও সয়ংসম্পূর্ণ হবে। আগামী পাঁচ বছর পর আম ও কাঁঠাল ৩৬৫ দিনই পাওয়া যাবে। সে লক্ষ্যে কৃষি মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।

শনিবার (৬ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উৎসবে বিশেষ অতিথি ছিলেন বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মেহেদী মাসুদ এবং রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ আরিফুর রহমান। বক্তব্য রাখেন ডিআরইউ’র সাবেক সভাপতি শাহজাহান সরদার ও সিনিয়র সদস্য রফিকুল ইসলাম রতন।

ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক মো. মিজানুর রহমান (মিজান রহমান)। অনুষ্ঠান সঞ্চালনা করেন কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ।

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সততা ও সাহসিকতার প্রসংশা করে কৃষি সচিব আরও বলেন, কৃষি মন্ত্রণালয় সম্পর্কে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের অধিক দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সাংবাদিকরা সব সময় গঠনমূলক সমালোচনা ও তথ্য ভিত্তিক সংবাদ পরিবেশন করে থাকে। তারা দেশকে এগিয়ে নিতে কৃষির উন্নয়নে আরও ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন ।

ডিআরইউ’র নসরুল হামিদ মিলনায়তনে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই ফল উৎসব চলে। সুস্বাদু ও রসালো ফলের জমজমাট এ উৎসবে ছিল আম, কাঁঠাল, আনারস, বরই, করমচা, জাম্বুরা, কলা, কামরাঙ্গা, আমড়া, পেয়ারা, লটকন, তেঁতুলসহ ১৯ পদের বাহারি ফল।

এসময় ডিআরইউ’র অর্থ সম্পাদক মো. জাকির হুসাইন, সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ, দপ্তর সম্পাদক রফিক রাফি, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মো. রাশিম মোল্লা, ক্রীড়া সম্পাদক মো. মাহবুবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেন, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ), কার্যনির্বাহী সদস্য মো. হাবিবুর রহমান, মুহিববুল্লাহ মুহিব, রফিক মৃধা, দেলোয়ার হোসেন মহিন ও মো. শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন।

ফল উৎসবে আরও উপস্থিত ছিলেন ডিআরইউ’র সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, শাহেদ চৌধুরী, রফিকুল ইসলাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিবসহ সংগঠনের সদস্যরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com