• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আগামীকাল পদত্যাগপত্র জমা দেবেন এমপি হারুন

প্রকাশ: বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২ ৩:৫৮
আপডেট: বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২ ৩:৫৮

96005 4

আগামীকাল পদত্যাগপত্র জমা দেবেন এমপি হারুন

বিএনপি থেকে দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচিত হওয়া সংসদ সদস্য হারুন অর রশিদ আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন।

আজ বুধবার (২১ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসনের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা জানান, বৃহস্পতিবার সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি হারুনুর রশীদ জাতীয় সংসদের স্পীকারের কাছে পদত্যাগ পত্র জমা দেবেন। পরে তিনি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অপেক্ষায় থাকা সাংবাদিকদের সাথে কথা বলবেন।

এর আগে ১১ ডিসেম্বর সংসদ সচিবালয়ে গিয়ে বিএনপির পাঁচ এমপি পদত্যাগপত্র জমা দেন। হারুনুর রশীদ দেশের বাইরে থাকায় তার পদত্যাগপত্র জমা দিতে পারেননি।

পদত্যাগপত্র জমা দেয়ার সময় ওই দিন সশরীরে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো: আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনের মো: মোশাররফ হোসেন, বগুড়া-৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

এছাড়া ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য আবদুস সাত্তার ভূঞা অসুস্থ থাকায় তার পক্ষে পদত্যাগপত্র নিয়ে যান পাঁচ এমপি। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি হারুনুর রশীদ দেশের বাইরে থাকায় মেইলে পদত্যাগপত্র পাঠান। তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি।

তার আগে গত ১০ ডিসেম্বর বিকেলে রাজধানীর গোলাপবাগে ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে বিএনপির দলীয় এমপিরা পদত্যাগের ঘোষণা দেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com