• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

উৎসবমুখরভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন আওয়ামী মৎসজীবী লীগের

প্রকাশ: সোমবার, ২২ মে, ২০২৩ ৮:১০
আপডেট: সোমবার, ২২ মে, ২০২৩ ৮:১০

96665524

উৎসবমুখরভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন আওয়ামী মৎসজীবী লীগের

প্রতিষ্ঠাবার্ষিকীর ২০ বছর উৎসবমুখরভাবে পালন করেছে বাংলাদেশে আওয়ামী মৎসজীবী লীগ। এ উপলক্ষ্যে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি।

সোমবার (২২ মে) আওয়ামী লীগের সহযোগী সংগঠন মৎস্যজীবী লীগের ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দিনব্যাপী কর্মসূচির মধ্যে সকালে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে সর্বস্তরের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর। ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা নিবেদন শেষে ১৫ আগস্টের সকল শহীদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে মোটর শোভাযাত্রা সহকারে ধানমন্ডির ৩২ থেকে বঙ্গবন্ধু এভিনিউ পর্যন্ত মিছিল বাদ্যযন্ত্র বাজিয়ে উৎসব মুখর পরিবেশে ফেরেন নেতাকর্মীরা। বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউর সামনে পতাকা বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ।

এ ছাড়াও সকাল সাড়ে ৯টায় কেন্দ্রীয় কার্যালয়সহ সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা করেছে সংগঠনটি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুস সোবহান গোলাপ।

আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মৎস্যজীবী লীগের কার্যকরী সভাপতি সাইফুল আলম মানিক। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক জননেতা লায়ন শেখ আজগার নস্কর। এছাড়াও কেন্দ্রীয় ও মহানগরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আব্দুস সোবহান গোলাপ বলেন, ‘বিএনপি জামাতের ইতিহাস হত্যা ক্যু ষড়যন্ত্রের ইতিহাস, দুর্নীতির ইতিহাস, অগ্নি সন্ত্রাসের ইতিহাস।’

তিনি বলেন, ‘শেখ হাসিনাকে যারা হত্যার হুমকি দিচ্ছেন তাদের জেনে রাখা উচিত এখন ১৯৭৫ সাল নয়, এখন ২০২৩ সাল। শেখ হাসিনার কিছু হলে বাংলাদেশ আওয়ামী লীগের কোটি কোটি নেতাকর্মী বসে থাকবে না।’

আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে তিনি বলেন, ‘বর্তমান সরকারের আমলে বাংলাদেশ আজ বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ। বিএনপি-জামাত জোট সরকার যেখানে শুধু ৩ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রেখে গিয়েছিল সেখান থেকে বর্তমান আওয়ামীলীগ সরকার আজ ২৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছেন। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন।’

এ সময় মৎস্যজীবী লীগের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে গোলাপ বলেন, ‘বর্তমান সরকারের বিরুদ্ধে চারিদিকে ষড়যন্ত্র শুরু হয়েছে। চোখ কান খোলা রাখবেন। বিএনপি জামায়াতের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে হবে।’

আওয়ামী মৎস্যজীবী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আবুল বাশার, আব্দুল গফুর চোকদার, মো. আলম, গিয়াস উদ্দিন খান, মো. ইউনুস, মো. শাহ আলম, মো. আনোয়ার হোসেন, ড. মমতাজ খানম, নাসির উদ্দিন মানিক, নাসরিন আক্তার, সাজ্জাদুর রহমান লিকু শিকদার। অর্থ বিষয়ক সম্পাদক নাসিরুল্লাহ নাসির, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী শফিউল আলম শফিক ছাড়াও কেন্দ্রীয় সহ-সম্পাদক কেন্দ্রীয় সদস্য ও মহানগর উত্তর দক্ষিণের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদের দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের অংশ হিসেবে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে মিছিল করেছে সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হুমকি দেয়া সেই চাদকে (বিএনপি নেতা) অবিলম্বে গ্রেপ্তার করে তাকে বিচারের আওতায় আনতে হবে। তার এতো বড় সাহস শেখ হাসিনাকে কবরে পাঠানোর হুমকি দেয়। এ রকম মাতাল রাজনীতিবিদের এদেশের রাজনীতি করার কোনো অধিকার নাই। ভবিষ্যতে যদি বিএনপি থেকে এই ধরনের বক্তব্য আসে মৎসজীবী লীগের নেতাকর্মীরা এর দাতভাঙা জবাব দেবে।’

প্রসঙ্গত, ২০০৪ সালে ২২ মে যাত্রা শুরু করে মৎস্যজীবী লীগ। নানা চড়াই-উতরাই পেরিয়ে ২০১৯ সালে এটি আওয়ামী লীগের সহযোগী সংগঠনের স্বীকৃতি পায়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com