• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে প্রিন্সের শুভেচ্ছা বিনিময়

প্রকাশ: রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২ ১০:৫৫
আপডেট: রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২ ১০:৫৫

9665856

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে প্রিন্সের শুভেচ্ছা বিনিময়

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় গাড়ো সম্প্রদায়ের মানুষের সাথে পাহাড়ি এলাকায় শুভেচ্ছা বিনিময় করেছেন। আজ রোববার হালুয়াঘাটের জয়রামকুড়া, ধোবাউড়ার ভূইয়াপাড়ায় অনুষ্ঠিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি গারো সম্প্রদায়ের প্রতি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রহমানের পক্ষ থেকে বড়দিনের শুভেচ্ছা জানান এবং তাদের সাথে নিয়ে কেক কাটেন। এ সময় তিনি বড়দিন উপলক্ষে দুস্থ গারো মহিলাদের শীতবস্ত্র উপহার দেন।

এ সময় এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি সব ধর্ম বর্ণের দল। বিএনপি ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ নীতি এবং সব ধর্ম-সম্প্রদায়ের ধর্মীয় ও সাংস্কৃতিক স্বাধীনতা ও মূল্যবোধে বিশ্বাসী। বিএনপি সব ধর্ম-বর্ণের দল। তিনি বিএনপির ভিশন ২০৩০ এবং রাষ্ট্র মেরামতের রূপরেখার কথা উল্লেখ করে বলেন, আওয়ামী কর্তৃত্ববাদী দুঃশাসনের অবসান ঘটিয়ে সবার সম্মিলিত অন্তর্ভুক্তিমূলক রংধনু সমাজ তথা রেইনবো সোসাইটি বিনির্মাণে বিএনপি অঙ্গীকারবদ্ধ। তিনি বিএনপির পতাকাতলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতার মূল লক্ষ্য গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায়বিচার প্রতিষ্ঠায় সহযোগিতা করার আহ্বান জানান।

এ সময় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য মফিজ উদ্দিন, অধ্যাপক মাজহারুল ইসলাম কাজল, হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, আসলাম মিয়া বাবুল, আবু হাসনাত বদরুল কবির, আনিসুর রহমান মানিক, ফরহাদ রাব্বানী সুমন, আবুল হাশিম, নাদিম আহম্মদ, কাজী ফরিদ আহমেদ পলাশ, হোসনে আরা নীলু, মনোয়ারা বেগম, গারো আদিবাসী উচ্চারণ সাংমা, প্রবুদ চিশিম, সুমিত্রা মানকিন, সুগ্রিব চিরান, হারুন রাংদি, উত্তম মানদি, মনিরাজ মানদা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com