• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জিয়ার শাহাদাৎবার্ষিকীতে উত্তরা পশ্চিম বিএনপির কাপড় বিতরণ

প্রকাশ: রবিবার, ২ জুন, ২০২৪ ৭:৫৪
আপডেট: রবিবার, ২ জুন, ২০২৪ ৭:৫৪

9333369

জিয়ার শাহাদাৎবার্ষিকীতে উত্তরা পশ্চিম বিএনপির কাপড় বিতরণ

জনতার আওয়াজ ডেস্ক
গরিব ও সাধারণ মানুষের মাঝে কাপড় বিতরণ করেছে উত্তরা পশ্চিম থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

রোববার (২ জুন) দুপুরে উত্তরার আরএমসি হাসপাতালের সামনে আয়োজিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু।

এরআগে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের (বীর উত্তম) ৪৩তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

উত্তরা পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক মেজবাহ উদ্দিন খোকনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুবদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি ও ঢাকা ১৮ আসনে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন, স্থানীয় বিএনপি নেতা আজমল হুদা মিঠু, ফিরোজ আলম, ইমাম শরীফ বাবু, মো. আব্দুস ছামাদ, মো. মিলন মিয়া, ফেরদৌস মজুমদার মাসুম, মোস্তফা কামাল হৃদয়, মো. সোয়েব, মো. উসুফ আলী বিপু, মো. নুরুল ইসলাম।

সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথির বক্তব্যে রিয়াজুল ইসলাম রিজু নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, মনে রাখবেন আপনারা শহীদ জিয়ার আদর্শের সৈনিক। শহীদ জিয়ার সততা কিংবদন্তিতুল্য। তার সততা ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দেশের জনগণের জন্য আপনাদের কাজ করতে হবে। তাহলেই শহীদ জিয়াকে সত্যিকারের শ্রদ্ধা ও সম্মান জানানো হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com