• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নির্বাচনের মাধ্যমে দেশ গণতান্ত্রিক ধারায় ফিরবে : দুদু

প্রকাশ: শনিবার, ৩ মে, ২০২৫ ৩:১৯
আপডেট: শনিবার, ৩ মে, ২০২৫ ৩:১৯

96000147

নির্বাচনের মাধ্যমে দেশ গণতান্ত্রিক ধারায় ফিরবে : দুদু

জনতার আওয়াজ ডেস্ক

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বর্তমানে নির্বাচনের কথা বললে অনেকে অপরাধ হিসেবে নিচ্ছেন। কেউ কেউ বলছেন, একটি দলকে ক্ষমতায় আনার জন্য গণ-অভ্যুত্থান হয়নি। আমি তাদের বলবো, দেশে গণতান্ত্রিক ধারা বজায় রাখার জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই। নির্বাচনের মাধ্যমে দেশ গণতান্ত্রিক ধারায় ফিরবে।

শনিবার (৩ মে) জাতীয় প্রেস ক্লাবে বিএনপি নেতা সুনীল গুপ্তর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, আমরা বিগত ফ্যাসিস্ট সরকারের সময় ১৫-১৬ বছর রাজপথে ছিলাম। এখনও রাজপথেই আছি। আমরা আমাদের সমর্থন বর্তমান সরকারের ওপর এখনও রাখছি। যখন দেখবো, এ সরকার নির্বাচনকে দূরে রেখে অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় থাকার চেষ্টা করছে, তখন আর সেই সমর্থন থাকবে না। নির্বাচন আদায়ের জন্য বিএনপি রাজপথকে বেছে নেবে। সেই সময় কী হয় জনগণ দেখবে।

সভাপতির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেন, আমরা ড. মুহাম্মদ ইউনূসকে অনেক বিজ্ঞ মনে করি। কিন্তু দেশকে নির্বাচন থেকে বিরত রাখতে তাকে কেউ কেউ প্রেসক্রিপশন দিচ্ছেন। তিনি এটি গ্রহণ করবেন না বলেই আমাদের বিশ্বাস।

তিনি বলেন, নির্বাচন প্রক্রিয়া বাতিল রেখে জনগণকে ঘুম পাড়িয়ে রাখবেন, তা হবে না। নির্বাচন দিয়ে জনগণের রায়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা নাজমুল হক নান্নু, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান কান্তি সরকার, বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com